চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ মাস কারাবাসের স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ১১, জুন ২০১৬
বাংলাদেশ
A A

“জেলে বসে আমি বাংলাদেশের কোন কোন সেক্টরে উন্নয়ন করা যায়, তা আমি নোট পেডে লিখে রাখতাম।”  ১/১১ সেনা সমর্থিত সরকারের আমলে দীর্ঘ ১১ মাস কারাগারে থাকার দিনগুলি স্মৃতিচারণ করতে গিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারামুক্তি দিবস উপলক্ষ্যে কার্যনির্বাহী সংসদ সভায় তিনি বলেন, দীর্ঘ ১১ মাস কারাগারে থাকার সময় আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু আমাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। এলার্জির কারণে আমার চোখ অন্ধ হতে বসেছিল। ফুপু একদিন দেখা করতে গেলে, তাকে বললাম আমার চোখের সমস্যার কথা। এরপর ফুপু নিজের বাসায় সংবাদ সম্মেলন করে বললে জনগণের চাপে আমাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে বাধ্য হয়।

সেই সময় তাকে নানা চাপ সামাল দিতে হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কারাগারে আমি হাল ছেড়ে দিয়েছিলাম না। বহু লোভ দেখানো হয় আমাকে, বাংলাদেশে যেনো কোনো নির্বাচন না হয়। আমাকে বলা হয়, আপনাকে প্রধানমন্ত্রীর সবধরনের সুযোগ সুবিধা দেওয়া। তখন আমি তাদেরকে বলেছিলাম, আমার বাবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, আমি প্রধানমন্ত্রী হয়েছি আমার কোনো সুযোগ সুবিধার দরকার নেই। আমার শুধু দরকার প্রধানমন্ত্রী পাওয়ার। যেই পাওয়ার দিয়ে দেশের জনগণের কল্যাণ করতে পারব, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।

Banglabid

প্রধানমন্ত্রী আরও বলেন, কারাগারে যখন গিয়েছিলাম তখন মনে একটা আত্মবিশ্বাস ছিলো, আমি বের হলেই দেশে নির্বাচন হবে আর তাই জেলে বসেই নোট পেডে বাংলাদেশকে কিভাবে এগিয়ে যাবে তার পরিকল্পনা লিখে রাখতাম। এরপর যখন কারাগার থেকে বের হলাম নির্বাচন হলো। আওয়ামী লীগ জয়ী হল সেই পরিকল্পনা সঙ্গে আরো নতুন কিছু যোগ করে কাজ  শুরু করে ছিলাম।

আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন,আন্তজার্তিক মহল, তৃণমূল নেতাকর্মী এবং শিক্ষক-শিক্ষার্থীর আন্দোলনের চাপে আমাকে ছেড়ে দিতে বাধ্য হয় সেনা সমর্থিত সরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ উন্নয়নের ধারা অব্যাহত রেখে বলেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জনগণের ভোটে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়েছি। আমাদের নির্বাচনী ইশতিহারে বাংলাদেশের রূপবদলের ঘোষণা দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। জাতির পিতার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোপায় নতুন রূপে মেসি

পরবর্তী

বৈরী সময়ের ঘূর্ণিতায়, প্রদীপ জ্বলে আলোর আশায়

পরবর্তী

বৈরী সময়ের ঘূর্ণিতায়, প্রদীপ জ্বলে আলোর আশায়

হারের পরে পুরো ক্রিকেট দল বরখাস্ত!

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT