চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোড ফর অ্যা কজ’ এর দ্বিতীয় আসরের আবেদন প্রক্রিয়া শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২০
তথ্যপ্রযুক্তি
A A
বাংলালিংক

বাংলালিংক এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস) বিষয়ক ডিজিটাল পরিকল্পনাভিত্তিক উদ্যোগ বাংলালিংক এসডিজি হ্যাকাথন ‘কোড ফর অ্যা কজ’-এর দ্বিতীয় আসরের আবেদন প্রক্রিয়া শুরু করেছে।

উদ্ভাবন ও প্রযুক্তিতে আগ্রহী তরুণদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন আর্থ-সামাজিক সমস্যার ডিজিটাল সমাধানে উৎসাহ দিতে ২৪ ঘন্টাব্যাপী এই হ্যাকাথনের আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের ২২ জানুয়ারি, ২০২০-এর মধ্যে আবেদন করতে হবে। আবেদন করতে হবে এই ওয়েবসাইটে: https://sdghackathon.banglalink.net।

Banglabid

প্রাথমিকভাবে নির্বাচিত দলগুলি ২৪ ঘন্টাব্যাপী হ্যাকাথনে এসডিজি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক বিষয় যেমন কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, জলবায়ু ও লৈঙ্গিক সমতার উপর পরিকল্পনা প্রস্তুতের পর সেগুলি উপস্থাপন করবে। হ্যাকাথনে অংশগ্রহণ করতে প্রতিযোগীদেরকে তিন সদস্যের (কোডার ও ডিজাইনারসহ) দল গঠন করে আবেদন করতে হবে।

বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক সব সময় বিভিন্ন অভিনব ডিজিটাল উদ্যোগের মাধ্যমে মৌলিক আর্থ-সামাজিক সমস্যার সমাধানকে প্রাধান্য দিয়ে এসেছে। এসডিজি হ্যাকাথনের মাধ্যমে উদ্ভাবন ও প্রযুক্তিতে আগ্রহী তরুণরা নতুন পরিকল্পনার মাধ্যমে এসডিজি বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ পাচ্ছে। অংশগ্রহণকারীদের সাড়া পেয়ে এই হ্যাকাথনের প্রথম আসর আমরা সাফল্যের সাথে সম্পন্ন করেছিলাম। এবারের আসরেও আমরা একই রকম সাফল্য প্রত্যাশা করছি।

২০১৮ সালে শুরু হওয়া এসডিজি হ্যাকাথন বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের ফ্ল্যাগশিপ কর্পোরেট রেসপন্সিবিলিটি প্রোগ্রাম ‘মেক ইওর মার্ক’-এর অন্তর্ভুক্ত একটি উদ্যোগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলালিংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনিবার চ্যানেল আই প্রকৃতি মেলা-২০২০

পরবর্তী

নাম ও সালের ‘ইংরেজিয়ানা’ কি ছাড়বে না?

পরবর্তী

নাম ও সালের ‘ইংরেজিয়ানা’ কি ছাড়বে না?

অস্ট্রেলিয়ায় দাবানল-বৃষ্টির সম্ভাবনা

খরা ও দাবানলে বিধ্বস্ত অস্ট্রেলিয়ায় স্বস্তির বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT