চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধুর নাম রবে অমলিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, যতদিন এ দেশ ও জনগণ থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধুর নাম এ দেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন ও অক্ষয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি আজ জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক বাণীতে এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও বাঙালি জাতির ইতিহাসে ১৫ আগস্ট ১৯৭৫ এক বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ঘাতকচক্রের হাতে স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং নিকট আত্মীয়সহ শাহাদাৎবরণ করেন।

Banglabid

ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তাঁর আদর্শ ও নীতিকে নিঃশেষ করতে পারেনি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা অর্জনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। তাঁরই নেতৃত্বে বাঙালি জাতি অর্জন করে বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা।তিনি বলেন, বঙ্গবন্ধুর চিন্তাচেতনায় সবসময় কাজ করতো বাংলা, বাঙালি ও বাংলাদেশ। তিনি ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা।

মোহাম্মদ আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে এ দেশের আপামর জনগণ মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করে বহু কাক্সিক্ষত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তাঁর অসামান্য অবদানের জন্য এ দেশের মানুষের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্ত্বায় পরিণত হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, জাতির পিতার সারাজীবনের স্বপ্ন ছিল দেশকে ‘সোনার বাংলা’য় পরিণত করা। আমাদের দায়িত্ব হবে, বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে দেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করে তাঁর সেই স্বপ্ন পূরণ করা। তাহলেই আমরা চিরঞ্জীবী এই মহান নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারব।

Reneta

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে ‘ভিশন ২০২১’ এবং এরই ধারাবাহিকতায় ‘ভিশন ২০৪১’ ঘোষণা করেছেন। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। আমার দৃঢ় বিশ্বাস স্বাধীনতার হীরক জয়ন্তীতে বাংলাদেশ বিশ্বে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে।

রাষ্ট্রপতি জাতীয় শোক দিবসে শোকাহত চিত্তে ’৭৫ এর ১৫ আগস্ট শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

একইসঙ্গে রাষ্ট্রপতি জাতীয় শোক দিবসে শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোকদিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধরাছোঁয়ার বাইরে বঙ্গবন্ধুর পলাতক ছয় খুনী

পরবর্তী

রাত্রির চেয়েও অন্ধকার ছিলো সেই অভিশপ্ত দিন

পরবর্তী

রাত্রির চেয়েও অন্ধকার ছিলো সেই অভিশপ্ত দিন

পাবনায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সভা

সর্বশেষ

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT