চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত্রির চেয়েও অন্ধকার ছিলো সেই অভিশপ্ত দিন

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১:২১ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

আজ জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী। ১৯৭৫ সালের এই কালোদিনের ভোরে ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে স্বাধীনতাবিরোধী চক্র।

ঘাতকরা শধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল এবং ভাই শেখ নাসের।

এছাড়া বঙ্গবন্ধুর নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল এবং পুলিশের একজন কর্মকর্তাও সেখানে নিহত হন।

পৃথিবীর জঘন্যতম এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি, নাতি সুকান্ত বাবু, ভাইয়ের ছেলে শহীদ এবং বেড়াতে আসা রিন্টু। সেরনিয়াবাতের মিন্টো রোডের বাসভবনে নিহত হন ছয়জন।

বঙ্গবন্ধুর ভাগ্নে ও যুবনেতা শেখ ফজলুল হক মণি, এবং তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনিকেও হত্যা করা হয় ধানমন্ডির আরেকটি বাসায়।

সেসময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

জাতীয় শোক দিবসে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিবসটি পালনে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি নেয়া হয়েছে। আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও নিয়েছে নানা কর্মসূচি।

এর মধ্যে আছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরানখানি ও মিলাদ মাহফিল, কাঙালিভোজ, আলোচনাসভা এবং শোক শোভাযাত্রা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধুর নাম রবে অমলিন

পরবর্তী

পাবনায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সভা

পরবর্তী

পাবনায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সভা

জয়পুরহাটে পরিত্যক্ত ভবনেই চলছে অফিস

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, ‘ভুয়া’ বলে দাবি বেইজিং

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT