চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে ভাবছে শরণার্থীদের কথা ?

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
৩:১৪ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

অভিবাসন প্রত্যাশী শত শত মানুষ বন্ধ করে দেওয়া হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তে রাত কাটিয়েছে। সাইবেরিয়া হয়ে ইউরোপ যাওয়ার আশা ম্লান হয়ে যেতে দেখে অনেকেই খুঁজছেন ইউরোপে যাওয়ার বিকল্প পথ।

গত মঙ্গলবার হাঙ্গেরি হঠাৎ করেই সীমান্তবর্তী এলাকায় জরুরী অবস্থা জারি করে এলাকাগুলোতে শত শত সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করে। ওই পরিস্থিতিতে কাটাতাঁরে বাঁধা সীমান্ত অতিক্রম করাকে অপরাধ ঘোষণা করে হাঙ্গেরি সরকার।

ওই ঘোষণার পর থেকে কোনো অভিবাসী বা শরণার্থীকেই সীমান্ত অতিক্রম করে সার্বিয়ায় ঢুকতে দেওয়া হয়নি। এমনকি সেখান থেকে কোনো নিরাপদ স্থানেও সরিয়ে আশ্রয় দেওয়া হয়নি। রাতটা কেউ খোলা আকাশের নিচে কাটিয়েছেন; কেউ আবার মাথা গুঁজেছেন ছেঁড়া তাবুর নিচে। কেউ আবার আশপাশ থেকে কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে প্রচণ্ড ঠাণ্ডায় টিকে থাকার চেষ্টা করেছেন।

Banglabid

শুধু সীমান্ত নয়, রোস্কে শহরের কাছের একটি রেলওয়ে ক্রসিংও বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই ক্রসিং দিয়ে এর আগে হাজারো অভিবাসীকে ইউরোপের শেনজেন অঞ্চলে ঢুকতে দেওয়া হয়েছে।

আটকে পড়া অভিবাসীদের দেহজুড়ে ক্লান্তি, চোখে হতাশা আর অনিশ্চয়তার ছাপ। অনেকেই সামান্য পানি বা খাবার ছাড়াই দিনের পর দিন পায়ে হেঁটে সীমান্ত পর্যন্ত পৌঁছেছে। সেখান থেকে এখন আর কোনোদিকে যাওয়ার উপায় খুঁজে পাচ্ছে না তারা।

অবশ্য এরপর অভিবাসী বোঝাই অনেকগুলো বাস ক্রোয়েশিয়ার দিকে রওনা দেয়। এর মধ্যে প্রথম দলটি ইতোমধ্যে সার্বিয়ার ক্রোয়েশিয়া সংলগ্ন সীমান্তে পৌঁছে গেছে। সেখান থেকে অভিবাসীরা প্রথমে স্লোভেনিয়া, তারপর অস্ট্রিয়া হয়ে সবশেষে জার্মানি পৌঁছানোর পরিকল্পনা করছে।

Reneta

কিন্তু ক্রোয়েশিয়া বলছে, তারা ‘চাইলেই মানুষকে নিজ দেশের ভেতর দিয়ে যেতে দেবে না’!

অন্যদিকে অস্ট্রিয়াও হাঙ্গেরি সীমান্তের কঠোরতা দেখে নিজস্ব সীমান্তেও কঠোর আইন-শৃঙ্খলা ব্যবস্থা প্রয়োগ করছে। অস্ট্রিয়ার পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ভিয়েনার দু’টি প্রধান রেল স্টেশনেই অভিবাসীদের উপচে পড়া ভীড়। তাই পরিস্থিতি সামাল দিতে সে কোনো সময় প্রধান স্টেশন সালজবার্গ বন্ধ করে দেওয়া হতে পারে।

তবে দেশটির সরকার এটাও জানিয়েছে, কেউ যদি হাঙ্গেরির সীমান্ত পেরিয়ে সার্বিয়া পৌঁছাতে পারে তবে তাকে ফেরত পাঠানো হবে না।

মূলত আফগানিস্তান, সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকেই বেশিরভাগ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী ইউরোপের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা না পারছে নিজের দেশে থাকতে, না পাচ্ছে অন্য কোনো দেশে আশ্রয়। মুখে মানবাধিকারের কথা বললেও এই মানুষদের অধিকার তো দূরের কথা, এদের জীবন-মৃত্যু নিয়েও কারো মাথাব্যথা নেই।

ব্যাপক আলোচনা-সমালোচনার পর প্রথম প্রথম ইউরোপ ও সংলগ্ন দেশগুলোর মধ্য দিয়ে শরণার্থীদের যাওয়ার পথ করে দেওয়া হলেও এখন হাঙ্গেরি-ক্রোয়েশিয়ার মতো অনেক দেশই আইন কঠোর করে ফেলছে। সবাই নিজেদের স্বার্থ ও নিরাপত্তার কথাই ভাবছে। তাহলে এদের কথা ভাবছে কে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীশরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ক্যালেন্ডার গালর্সের’ অবনী মোদি নরেন্দ মোদির মেয়ে!

পরবর্তী

শেষ যাত্রায় প্রিয় মানুষদের মাঝে মহসিন আলী

পরবর্তী

শেষ যাত্রায় প্রিয় মানুষদের মাঝে মহসিন আলী

আইফোনের ‘জাঙ্ক ড্রয়ার’ অ্যাপস মুছে ফেলবে অ্যাপল

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT