চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন বাংলাদেশে আসছেন ভারতীয় সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

ভারতের সেনাপ্রধান হিসেবে প্রথম আন্তর্জাতিক সফরে শুক্রবার  আসছেন জেনারেল বিপীন রাওয়াত। তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন প্রতিবেশী দেশটির নতুন এই সেনাপ্রধান, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর হয়ে অংশ নিয়েছিলেন। গত ১ জানুয়ারি ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করেন তিনি। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের আমন্ত্রণে তার এই সফর।

দুই দেশের সশস্ত্র বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তাদের মধ্যে চলমান সফর বিনিময়ের অংশ হিসেবে ভারতীয় সেনাপ্রধানের এই কর্মসূচি বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। প্রতিবেশী দেশ হিসেবে সম্পর্কের গুরুত্ব বিবেচনা করে জেনারেল রাওয়াত তার আন্তর্জাতিক সফরের প্রথম গন্তব্য হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছেন বলে জানায় হাইকমিশন।

ভারতীয় সেনা প্রধানের সঙ্গে তার স্ত্রী মাধুলিকা রাওয়াত এবং চার সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। প্রতিনিধি দলটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এছাড়া ঊধ্বর্তন সেনা কর্মকর্তাদের সঙ্গে তারা মতবিনিময় করবেন। ঢাকার মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজের শিক্ষার্থী কর্মকর্তাদের উদ্দেশে ভাষণও দেবেন ভারতীয় সেনাপ্রধান।

সেনা কর্মকর্তা রাওয়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মিত্র বাহিনীর হয়ে অংশ নিয়েছিলেন। তার নেতৃত্বাধীন ব্যাটালিয়ন বাংলাদেশের উত্তরাঞ্চলে পীরগঞ্জ, ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ, শাওলকান্দি, মহাস্থান সেতু এবং বগুড়ায় যুদ্ধে অংশ নেয়। সফরের সময় ভারতীয় সেনাপ্রধান একাত্তরের ওই যুদ্ধক্ষেত্রগুলোর কয়েকটি ঘুরে দেখবেন বলে ভারতীয় হাই কমিশনের বিবৃতিতে জানানো হয়।

সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফরে গিয়েছিলেন। বিমান বাহিনী ও নৌ-বাহিনী প্রধানরাও ২০১৬ সালে ভারত সফর করেন। ভারতের বিমান বাহিনী এবং নৌ-বাহিনী প্রধানও ২০১৬ সালে বাংলাদেশ সফর করেন।

ভারতীয় সেনাপ্রধান নেপাল সফরেও যাবেন। সেখানে তাকে দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী নেপালের প্রেসিডেন্টের পক্ষ থেকে ‘নেপাল সেনাবাহিনীর জেনারেল’ এর সম্মানজনক উপাধিতে ভূষিত করা হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি মেয়েদের ১১ ধাপ লাফ

পরবর্তী

‘চাপের কারণে’ জিততে পারেনি বাংলাদেশ

পরবর্তী

‘চাপের কারণে’ জিততে পারেনি বাংলাদেশ

ফাইল ছবি

আফগানিস্তানে বিশেষ অভিযানে ২৭ জঙ্গি নিহত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT