চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেদারনাথ’ ছবিতে নবাব কন্যার ফার্স্ট লুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
কেদারনাথের পহাড়ের পটভূমিতে নবাব কন্যার ফার্স্ট লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে অভিষেক হয়েছে সাইফ আলী খান ও অমৃতা সিংহ-এর মেয়ে সারা আলী খানের। শিগগিরই সারা আসছেন তার প্রথম ছবি ‘কেদারনাথ’ নিয়ে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ফার্স্ট লুক। আর সেখানে রঙিন ছাতা মাথায় সারাকে সত্যিকারের রাজকন্যাই মনে হচ্ছে।

কিছুটা রোমান্টিক ধাঁচের হলেও অভিষেক কাপুর পরিচালিত এ ছবিটির মূল কাহিনী উত্তরখণ্ডে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা নিয়ে। ফার্স্ট লুক দেখে অনেকেই ধারণা করছেন নবাব কন্যার বলিউড যাত্রাটা রাজকীয় হতে চলেছে। ঠিক রাজ কন্যার মতই ঘোড়ায় চেপে নীল-সাদা ছাতা ধরে অপেক্ষা করছেন তিনি। সাদা পোশাকে সারাকে বেশ স্নিগ্ধ এবং আকর্ষণীয় দেখালেও তার দৃষ্টিতে ছিল ভয়ের ছাপ।

কদিন আগেই রটে যে ‘কেদারনাথ’ ছবির শুটিং এ সারা আলি খান দেরি করে আসছেন এবং খারাপ ব্যবহার করছেন সবার সঙ্গে। তবে ছবির পরিচালক জানান। এগুলো স্রেফ গুজব। এই প্রসঙ্গে অভিষেক কাপুর বলেন, ‘সারা খুব দ্রুত সবকিছু শিখছেন এবং তার প্রতিভাতে সবাই মুগ্ধ।’ তিনি আরও বলেন, ‘সারা সৌন্দর্য ও প্রতিভার মিশ্রণ। তিনি খুব বুদ্ধিমতী, মেধাবি এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে বেশ ভালো বোঝেন। কাজের ব্যাপারে তার কোনো ভয় নেই, এমনটা কেদারনাথ ছবির জন্য আমাদের প্রয়োজন।’

Banglabid

‘কেদারনাথ’ ছবিতে সারা আলী খানের বিপরীতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ছবির গল্প প্রসঙ্গে সুশান্ত বলেন, ‘ছবিটি আসলে বিশ্বাস ও প্রেমের এক মেলবন্ধন। যার প্রেক্ষাপট কেদারনাথের ২০১৩ সালের বন্যা। যেসময় আটকে পড়েছিলেন তীর্থযাত্রীরা। তাঁদের উদ্ধার করেন ‘‍বাহক’‍রা, যাদের স্থানীয় ভাষায় পিঠ্‌ঠু বলে। আর এই ছবিতে সুশান্তকেও একজন পিঠ্‌ঠুর চরিত্রেই দেখা ‌যাবে। বলিউড লাইফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেদারনাথসারা আলী খানসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

আগস্ট ১৭, ২০২৬
ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT