চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়াশা ঢাকা সড়কে চাকায় পিষ্ট ১৩ প্রাণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

ঘন কুয়াশায় শনিবার সারাদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।

এরমধ্যে বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাকের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে রানা শরীফসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হন কমপক্ষে ৩০ জন।

এছাড়াও চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে জয়রামপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ নিহত হয় ৩। এই ঘটনায় আহত হয়েছে ১০ জন।

Banglabid

সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচল বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতুর উভয় পাড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আখেরুজ্জামান সাংবাদিকদের জানান, ‘একটি ঘটনায় শনিবার ভোরে ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী তিনটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে পর্যায়ক্রমে সংঘর্ষ হয়। একই সময়ে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি ট্রাকের মধ্যেও সংঘর্ষ হয়।’

তিনি বলেন, ‘আরেকটি ঘটনায় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি বাস গরু ভর্তি একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। গুরুতর আহত দুইজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর।’

Reneta

চুয়াডাঙ্গার পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর নামক স্থানে দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা ডিলাক্স ও চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া পূর্বাশা পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থালেই দর্শনার চালক দুলাল ও পূর্বাশা পরিবহনের চালক শান্তি নিহত হয়। 

এসব ঘটনায় আহতদের টাঙ্গাইল ও সিরাজগঞ্জ, ও চুয়াডাঙ্গার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এছাড়াও সড়ক দুর্ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুরে একজন, কুমিল্লায় একজন, চট্টগ্রামে একজন এবং পাবনায় একজনের মৃত্যু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়াশাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুয়াশা ঢাকা সড়কে চাকায় পিষ্ট ১৩ প্রাণ

পরবর্তী

ঢাকায় ফিরলেন ‘অসুস্থ’ দিতি

পরবর্তী

ঢাকায় ফিরলেন ‘অসুস্থ’ দিতি

ভূমিমন্ত্রীর ছেলে রানা শরীফ সড়ক দুর্ঘটনায় নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT