চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার একটি নাশকতা মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হলো

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৬:২৭ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
খালেদা জিয়া

কুমিল্লা আদালতের একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার সংলগ্ন জগমোহনপুর এলাকায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় গত ২ জানুয়ারি খালেদা জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

কুমিল্লার কোর্ট পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জি ওই মামলার গ্রেফতারি পরোয়ানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠায়। আজ সোমবার গুলশান থানা-পুলিশ ওই মামলায় বিএনপির চেয়ারপারসনকে গ্রেফতার দেখিয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মো. কাইমুল হক।

২৫ ফেব্রুয়ারি কুমিল্লার আমলি আদালতে (চৌদ্দগ্রাম) ওই মামলার বিচারকার্যের দিন ধার্য করা হয়েছে।

Banglabid

আদালত সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-৪০৮০) চৌদ্দগ্রামের মিয়াবাজারসংলগ্ন জগমোহনপুর নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় বাসে ঘুমিয়ে থাকা যাত্রীরা কোন কিছু বুঝে ওঠার আগে আগুনে পুড়ে ঘটনাস্থলে ৭জন ও হাসপাতালে নেয়ার পর ১ জনসহ মোট ৮ জন যাত্রী মারা যায়।

খালেদা জিয়াসহ এ মামলায় ৭৭ জন আসামীর মধ্যে ৪৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। জামিনে আছেন ২৯ জন এবং জেল হাজতে রয়েছেন একজন।

গত ২ জানুয়ারি দুপুরে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫নং আমলী আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক বেগম জয়নব বেগম বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Reneta

অপরদিকে চৌদ্দগ্রাম থানার জিআরও নুরুন্নবী জানান, একই ঘটনায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনের মামলা উচ্চ আদালত থেকে স্থগিত রয়েছে। হত্যা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। আগামী ২৫ ফেব্রুয়ারি এ মামলার তারিখ নির্ধারিত আছে।

 

গত বছরের ১৬ নভেম্বর জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ফিরোজ হোসেন ওই মামলার অধিকতর তদন্ত শেষে বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা রুহুল কবির রিজভী, মনিরুল হক চৌধুরী, জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো.তাহেরসহ ৭৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মঙ্গলবার শুনানী শেষে আদালত চার্জশিট গ্রহণ করে ওই ৫৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লার চৌদ্দগ্রামখালেদা জিয়াপেট্রোল বোমা হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নিরাপদ পরিবেশ নিশ্চিতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিলম্ব’

পরবর্তী

বইমেলায় মোবাইল ব্যাংকিং লেনদেন বিষয়ে হাইকোর্টের রুল জারি

পরবর্তী

বইমেলায় মোবাইল ব্যাংকিং লেনদেন বিষয়ে হাইকোর্টের রুল জারি

হুলুস্থূল

‘হুলুস্থূল’ শিশু-কিশোরদের চরিত্র গঠনে সহায়ক গল্পগ্রন্থ

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT