চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হুলুস্থূল’ শিশু-কিশোরদের চরিত্র গঠনে সহায়ক গল্পগ্রন্থ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A
হুলুস্থূল

হুলুস্থূল করতে সবাই ভালবাসে। তবে সেই হুলুস্থূল যদি হয় ইতিবাচক, তাহলেতো কথাই নেই! আনন্দ মানেই হুলুস্থূল। বাংলা ভাষা আন্দোলনের মাসে সেই হুলুস্থূল কাণ্ড বাঁধিয়েছেন সাহিত্যিক প্রণব মজুমদার। পেশায় অর্থ বিষয়ক সিনিয়র সাংবাদিক। লেখালেখির সঙ্গে যুক্ত ছোটবেলা থেকে।

‘হুলুস্থূল’ লেখক প্রণব মজুমদারের প্রথম গ্রন্থ। আশি দশকে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত শিশুতোষ ১০টি গল্প নিয়ে হুলুস্থূল বইটি। প্রকাশ করেছে সৃজনশীল বইয়ের পুরানো প্রকাশনা প্রতিষ্ঠান নন্দিতা প্রকাশ। প্রচ্ছদ শিশু সাহিত্যিক উত্তম সেনের। গল্পের ছবি অংকন করেছেন মদন কুমার দাশ।

প্রণব মজুমদার বলেন, ছোটবেলায় মাছ ধরা, বন বাদাড়ে ঘুরে বেড়ানো এবং খেলাধুলায় দস্যিপনা ছাড়াও আমাকে বেশ আকৃষ্ট করতো লেখালেখি। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ষষ্ঠ শ্রেণিতে লিখে ফেললাম একটি ছড়া! প্রকাশ হলো দেয়ালিকায়। মফস্বলের সাহিত্য সাময়িকীতে ছড়া ও কবিতা ছাপা হতে থাকলো। একদিন সাহস করে সে সময়ের বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক সংবাদ এ পাঠালাম ছড়া। খেলাঘর পাতায় তা ছাপা হলো ছড়িয়ে দিলাম ছড়া বিভাগে। তারপর থেকে দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দৈনিক বাংলা, কিশোর বাংলা, শিশু, নবারুণ ও ধান শালিকের দেশ এ ছড়া, কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশ অব্যাহত থাকলো দীর্ঘ সময়।

Banglabid

হুলুস্থূল গ্রন্থবদ্ধ গল্পগুলো আশি দশকের। দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দৈনিক বাংলা ও সাপ্তাহিক কিশোর বাংলা পত্রিকায় তা প্রকাশিত। দেশের গ্রামবাংলা, নগর, মহানগর এবং আমাদের গর্ব মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা সেই সময়কার গল্পগুলো আজও যেন সমসাময়িক কালের সামাজিক রূপ ও প্রকৃতির প্রতিচ্ছবি! প্রজন্মের ধারাবাহিকতায় শিশুতোষ গল্পগুলোতে চরিত্রের ভালমন্দের পরিণতি এবং জীবন আদর্শকে প্রাধান্য দেয়া হয়েছে। ডিজিটাল যুগের বর্তমান প্রেক্ষাপটে ভালোর পুরস্কার এবং মন্দের তিরস্কারকে এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা রয়েছে। লেখক হিসেবে সামাজিক দায়িত্ববোধ থেকেই এ প্রয়াস। 

প্রণব মজুমদারের জন্ম ১৯৬৩ সালের ১৫ নভেম্বর। চাঁদপুরের পণ্ডিতপাড়ায়, মা নিলীমা মজুমদার (শিক্ষিতা ও রত্নগর্ভা), বাবা কালী কৃষ্ণ মজুমদার (চিকিৎসক, অবিভক্ত বাংলার ত্রিপুরা জেলার বিশিষ্ট নাট্যশিল্পী এবং ব্রিটিশ বিরোধী ভারত ছাড় আন্দোলনের অন্যতম সংগঠক)। দু’জনেই প্রয়াত। শিক্ষা – স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ( হিসাববিজ্ঞান), ঢাকা বিশ্ববিদ্যালয়। পেশা – সাংবাদিকতা ও খণ্ডকালীন শিক্ষকতা।

সাংবাদিকতায় বাংলা ও ইংরেজী ভাষায় দেশের ১২টি জাতীয় দৈনিক সংবাদপত্র এবং সংবাদ সংস্থায় অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য বিষয়ে রিপোর্টিং বিভাগে দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন বিনোদন এবং অপরাধ বিষয়ক সাংবাদিকতায়ও। বর্তমান অবস্থান – সম্পাদক ও প্রকাশক, পাক্ষিক অর্থকাগজ এবং ঢাকা ব্যুরো প্রধান, জাতীয় দৈনিক শিরোনাম (কুমিল্লা)।

Reneta

দেশ ও বিদেশের জাতীয় দৈনিক সংবাদপত্রে নিয়মিত বিশ্লেষণধর্মী কলাম লিখেন। বাংলাদেশ টেলিভিশন ছাড়াও বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলে অর্থবাণিজ্য এবং সামাজিক ও রাজনৈতিক বিষয়ের অনুষ্ঠানে নিয়মিত অংশ নেন।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলায় মোবাইল ব্যাংকিং লেনদেন বিষয়ে হাইকোর্টের রুল জারি

পরবর্তী

জাবিতে ৪৮ ঘণ্টার মধ্যে র‌্যাগিংয়ের বিচারের দাবি

পরবর্তী

জাবিতে ৪৮ ঘণ্টার মধ্যে র‌্যাগিংয়ের বিচারের দাবি

ওয়ানডেতে ইমরানের ১১৬ বলে ২৪২

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT