চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করবেন সোনিয়া গান্ধী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সোনিয়া গান্ধী ও কাশ্মীরের শীর্ষ নেতার মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী জম্মু ও কাশ্মীরের বর্ষীয়ান নেতা গুলাম নবী আজাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজাদের নেতৃত্বে কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী জি-২৩ এর সদস্যদের সাথে কংগ্রেসের ভবিষ্যৎ পথচলা নিয়ে আলোচনা করার এক দিন পরে হতে যাচ্ছে এই বৈঠক।

এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে অনুগতদের অবস্থানে বিরক্ত হয়ে গত বুধবার থেকে ভিন্নমতাবলম্বীরা একাধিক বৈঠক করেছেন। পার্টির অনুগতরা ধারাবাহিকভাবে ক্ষতি সত্ত্বেও গান্ধীদের নেতৃত্বকে আবার প্রতিষ্ঠা করতে জোর দেন এসব বৈঠকে।

শেষ সিডব্লিউসি বৈঠকে, দলের নেতারা সোনিয়া গান্ধীর সন্তান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার সমস্ত পদ থেকে সরে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

জি-২৩ ধারাবাহিকভাবে সংগঠনের পুনর্গঠন চাইছে, তারা ২০২০ সালে নির্বাচনী পরাজয়ের পর দলের ক্ষতির কারণে সোনিয়া গান্ধীকে প্রথমবার চিঠি লিখে বিষয়টি জানিয়েছিলো।

দলটি গত বুধবার এক বিবৃতিতে জানায়, “কংগ্রেসের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো, সমস্ত স্তরে অন্তর্ভুক্তিমূলক এবং সম্মিলিত নেতৃত্ব এবং সিদ্ধান্ত নেয়ার মডেল গ্রহণ করা।” তারা আরও বলেন, বিজেপির বিরোধিতা করতে হবে, কংগ্রেসকে শক্তিশালী করতে হবে।

গতকাল রাহুল গান্ধী হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সাথে যোগাযোগ করেন, যিনি বুধবার জি-২৩ বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকের সময় হুডা জানতে চান দলের সিদ্ধান্ত কে নিচ্ছেন, তা নিশ্চিত হতে হবে। এ বিষয়ে তিনি জানান, পার্টির নেতারা প্রায়শই দলীয় সিদ্ধান্ত সম্পর্কে সংবাদপত্র থেকে জানেন। তাই তিনি সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয়ার উপর জোর দেন।

ভূপিন্দর সিং আরও বলেন, জি-২৩ নেতারা কোনও দল-বিরোধী কার্যকলাপ করেনি, তারা সোনিয়া গান্ধীকে জানিয়েই উপদলের বৈঠক করেছিলো।

ট্যাগ: ভারতরাহুল গান্ধী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় পালিত বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী

পরবর্তী

জেদ্দায় বাংলা স্কুলে জাতীয় শিশু দিবস উদযাপন

পরবর্তী
বাংলা স্কুলে শিশু দিবস উদযাপন, জেদ্দায় বাংলাদেশি কমিউনিটি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় বাংলা স্কুলে জাতীয় শিশু দিবস উদযাপন

আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের প্রেস কনফারেন্সে খেলোয়াড়রা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT