সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
কর্মসুচির মধ্য ছিল জাতীয় পতাকা উত্তোলন, প্রতিষ্ঠান চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পাঘ্য অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন কনস্যুলেটের শ্রম কাউন্সিলর এম.কাজী এমদাদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির।
বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। শিশু কিশোরদের নিয়ে কেক কাটেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি করে ছাত্র-ছাত্রীরা। প্রদর্শিত হয় বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র।







