চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্ডিফ, জুন এবং মহাকাব্যিক ইতিহাস

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
১২:৩৯ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশের ক্রিকেটাকাশে উজ্জ্বল নক্ষত্রের অভাব নেই। বিশেষ করে গত দুবছরে নক্ষত্র যেমন বেড়েছে, বেড়েছে উজ্জ্বলতাও। যার মধ্যে অতি উজ্জ্বল একটি নক্ষত্রের নাম বোধহয় জুন। জুন মাসে যে ইতিহাসের পুনরাবৃত্তির এক মহাকাব্যিক পুর্নমঞ্চায়ন করে দেখাল টাইগাররা।

প্রথম জুনের গল্পটি একযুগ আগের। সালটা ছিল ২০০৫, তারিখ ১৮! রান ছিল ২৪৯! পরের জুনটি ২০১৭, তারিখ ৯! মাঝে ১২টি জুনে বদলেছে অনেককিছুই। টাইগার ক্রিকেটের সাফল্যের ঊর্ধ্বগামী মানচিত্রটাও। আর এই বারো পার্বণে রান বেড়েছে মাত্র ১৬টি বেশি, ২৬৫! দুটিই কার্ডিফে। প্রথম জুনের রানটি অস্ট্রেলিয়ার, পরেরটি তাসমানিয়া সাগরপাড়ে তাদের প্রতিবেশী নিউজিল্যান্ডের। সেই দুটি টপকেই ইতিহাস গড়েছে একটি দল। যার নামটি বাংলাদেশ।

টাইম মেশিনে চড়ে একটু পেছন থেকে ঘুরে আসা যাক। সোফিয়া গার্ডেন্সে ২০০৫ সালের প্রতিপক্ষ ছিল সেসময়ের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পরাক্রমশালী রিকি পন্টিংয়ের দলকে ৫০ ওভারে ৫ উইকেটে ২৪৯ রানে আটকে রাখে মাশরাফি-রফিকদের বোলিং আক্রমণ।

Banglabid

পরে মোহাম্মদ আশরাফুলের ১১ চারে সাজানো ১০১ বলে ১০০! পাঁচে নামা অধিনায়ক হাবিবুল বাশারের ৪৭, আর আফতাবের অপরাজিত ২১ রানের পিঠে ভর করে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখেই পাওয়া অবিস্মরণীয় সেই জয়।

সেই ম্যাচের পর এবারই প্রথম কার্ডিফে খেলতে গেছে বাংলাদেশ। মাশরাফি এবার অধিনায়ক। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার প্রতিবেশী নিউজিল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়ন নয়, গত ওয়ানডে বিশ্বকাপের রানার্সআপ। তবে পরাক্রমশালী তো নয়ই। এইতো কদিন আগেই আয়ারল্যান্ডের মাটিতে কিউইদের হারিয়ে দেয়া গেছে। গত কয়েক বছরে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষেই জয়ের অনেকগুলো নজীর আছে টাইগারদের।

সেখানে নিউজিল্যান্ডকে ২৬৫ রানে আটকে রেখে ইতিহাসের পুনরাবৃত্তির মঞ্চ প্রস্তুত করেই রেখেছিল মাশরাফির দল। এই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে ৩০০ পেরোনো সংগ্রহ গড়েছিল যে বাংলাদেশ, তাদের কাছে ২৬৬ তো আশা করাই যায়।

Reneta

কিন্তু ম্যাচে বাংলাদেশ ব্যাটিংয়ে নামার কিছুপরই চক্ষু চড়কগাছ। ১২ রানেই তিন উইকেট নেই, ত্রিশের কোটায় আরো একটি। টপঅর্ডার উধাও। দর্শকরা নড়েচড়ে বসার আগেই গেল-গেল রব।

সেখান থেকেই রচিত হল ফিরে আসার এক মহাকাব্যিক ইতিহাস। সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড জুটিতে সব ছত্রখান। আরেকটি কার্ডিফ বধ, আরেকটি জুনে, এবারও ৫ উইকেটের জয়। আর বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ জুটিটি থামল ২২৪ রানে। সাকিব ফিরেছেন ১১৪তে, মাহমুদউল্লাহ অপরাজিত ১০২ রানে।

কার্ডিফে দুই জুনের মাঝে মিল থাকল অনেক কিছুতেই। সেই ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ইনিংসে ছিল ২টি ফিফটি, শুক্রবার নিউজিল্যান্ড ইনিংসেও থাকল দুটি। ওই ম্যাচে চারে নামা ডেমিয়েন মার্টিন করেছিলেন ফিফটি (৭৭), এই ম্যাচে চারে নেমে রস টেইলর করলেন ৬৩! বাংলাদেশের হয়ে সেঞ্চুরি ছিল একটি, এবার অবশ্য দুটি। দুই জয়ই ৫ উইকেটে। তবে সবচেয়ে বড় মিলটা থাকল একটি শব্দে, জয়ী- লাল-সবুজের পতাকা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

উঁকি দিচ্ছে আশার সূর্য

পরবর্তী

ঈশান কোণে সেমির আলো

পরবর্তী

ঈশান কোণে সেমির আলো

রেকর্ড জুটি ও নক্ষত্রের প্রত্যাবর্তন

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT