চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামরুলের ভিসা বাতিল করবে সৌদি আরব: আইজিপি

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৬:১৪ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসেই শিশু রাজনের খুনি কামরুলের ভিসা বাতিলের জন্য প্রক্রিয়া শুরু করবে সৌদি সরকার। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সব রকম প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের আইজি একেএম শহীদুল হক।

ঈদে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে পুলিশ ও ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি দেখতে মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন শহীদুল হক।

মানুষের ঈদ যাত্রার নিরাপত্তা আর ব্যবস্থাপনার চেয়ে সাংবাদিকদের জানার আগ্রহ বেশি ছিলো সিলেটে শিশু রাজন হত্যা মামলার আসামিদের কতো দ্রুত বিচারের মুখোমুখি করা হবে সে বিষয়ে।

Banglabid

শহীদুল হক বলেন, সৌদি সরকার কামরুলের ভিসা বাতিল করে দিলে সে অবৈধ হয়ে যাবে এবং অবৈধ হয়ে গেলে তখন তাকে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। বহিঃসমর্পণ প্রক্রিয়ার তুলনায় এ পদ্ধতিকে অনেকটাই সহজ বলে উল্লেখ করেন আইজিপি।

বহিঃসমপর্ণ প্রক্রিয়ার কথা বলতে গিয়ে আইজিপি বলেন, এক্সট্রাডিশন করতে গেলে ডিপ্লোমেটিক চ্যানেলে এটা একটু সময় সাপেক্ষ হয়। সৌদি আরবে বাংলাদেশের অ্যাম্বেসেডরকে কামরুলকে ডিপোর্ট করার ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে।

কামরুলকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করে শহীদুল হক বলেন, ইন্টারপোল ও  সৌদি আরব যে সমস্ত তথ্য বা রেকর্ড চেয়েছে আমরা সব পাঠিয়েছি। সৌদি আরবে এখন ছুটির দিন চলছে। ২৭ তারিখের পর তারা যত দ্রুত সম্ভব আসামিকে আমাদের এখানে পাঠিয়ে দেবে।

Reneta

এ সময় ঈদের ছুটিতে রাজধানীর আবাসিক এলাকাগুলোর নিরাপত্তায় জনগণের সহায়তা চান আইজি।

মহাখালী টার্মিনালে পুলিশের সর্বোচ্চ কর্তাব্যক্তির কাছে নানা অভিযোগ তুলে ধরে সাধারণ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একেএম শহীদুল হকপুলিশের আইজিরাজন হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনপ্রশাসন মন্ত্রণালয় সৈয়দ আশরাফের

পরবর্তী

এবারের ঈদে ক্রিকেটারদের ছুটোছুটি

পরবর্তী

এবারের ঈদে ক্রিকেটারদের ছুটোছুটি

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT