চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডা ফাইজার ভ্যাকসিন পাবে ডিসেম্বরের মাঝামাঝি

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:০৪ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A

নিয়ন্ত্রকদের অনুমোদন চূড়ান্ত হলে আগামী সপ্তাহ থেকেই করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে পারে কানাডা। ডিসেম্বরের মধ্যেই দেশটি ফাইজার ভ্যাকসিনের প্রথম ব্যাচের দুই লাখ ৪৯ হাজার ডোজ পাবে।

সোমবার পার্লামেন্টে এই ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির সংবাদমাধ্যম সিটিভি নিউজ থেকে এসব তথ্য জানা গেছে।

জাস্টিন ট্রুডো বলেন, ‘আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া টিকাদান হবে ধারাবাহিক প্রক্রিয়ায়। তবে আমাদের মনে রাখতে হবে যে শুরুতে আমাদের কাছে খুব অল্প পরিমাণ ভ্যাকসিন থাকবে, কারণ আমরা সবাই যেমন এর জন্য উন্মুখ হয়ে আছি তেমনি উৎপাদকদেরও ভ্যাকসিনটি উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে।’

আগামী বছর থেকে ব্যাপক আকারে উৎপাদন শুরু হবে বলে জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘তবে আমরা এই ২ লাখ ৪৯ হাজার ডোজ এই ডিসেম্বরেই পাবো। আর সবচেয়ে স্পর্শকাতর জনগোষ্ঠীর ওপর প্রয়োগ শুরু করতে পারবো।’

অন্যদিকে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড সোমবার বলেছেন ভ্যাকসিন প্রাপ্তদের তালিকায় প্রথমেই রয়েছে শারীরিকভাবে দুর্বল ও ক্ষতিগ্রস্ত বৃদ্ধ ও তাদের তত্ত্বাবধায়ক এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরা।

এরপরে আদিবাসী সম্প্রদায়ের প্রাপ্তবয়স্করা, রিটায়ারমেন্ট হোমসের বাসিন্দা এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্যসেবা গ্রহণকারীরাও অগ্রাধিকারের দলে থাকবেন। তবে টিকাগুলি অন্যদের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে এপ্রিল পর্যন্ত সময় লেগে যেতে পারে।

উল্লেখ্য কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৃত্যুর মিছিল ও যেন বেড়েই চলেছে। অনেক ক্ষেত্রে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে প্রিমিয়ার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে। কানাডায় মৃত্যুর সংখ্যা ১২ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

ট্যাগ: কানাডাজাস্টিন ট্রুডোফাইজার ভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলা: চার আসামীর রিমান্ড মঞ্জুর

পরবর্তী

যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন বাইডেন

পরবর্তী

যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন বাইডেন

বিজয়ের মাস

পরিণতি বুঝতে পেরে চীনের হস্তক্ষেপ চেয়েছিল পাকিস্তান সরকার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT