বাংলাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলা: চার আসামীর রিমান্ড মঞ্জুর

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের দৃশ্য, নির্মাণাধীন অবস্থায় ভাস্কর্যটি scaffolding এর মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আনিসুজ্জামান ডাবলু: কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেপ্তার চার আসামীর রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট (দৌলতপুর আমলী আদালতের) আদালতে শুনানি শেষে বিচারক এনামুল হক রিমান্ড আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে দুই মাদ্রাসা ছাত্রের ৫ দিন করে ও দুই শিক্ষকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে সোমবার আসামীদের আদালতে উপস্থাপন করে দুই ছাত্রের ১০ দিন করে ও দুই শিক্ষকের ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত ও মুখের কিছু অংশ ভেঙে ফেলা হয়। পরে সিসিটিভির ফুটেজের সাহায্যে ভাঙচুরে জড়িত দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। দুই ছাত্রকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়ার অভিযোগে একই মাদ্রাসার দুই শিক্ষককেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

বিষয়:বঙ্গবন্ধুর ভাস্কর্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…