চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পদে অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিনকে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এই পদে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে নিয়োগ পেলেন অস্টিন।

এ জেনারেলই বারাক ওবামার শাসনামলে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।

ওবামা প্রশাসনের কেন্দ্রীয় কমান্ডের প্রধান হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেছেন অস্টিন। তবে তার নিয়োগ নিয়ে কিছু বিতর্ক হতে পারে। কারণ কিছু কোম্পানির বোর্ডে আছেন অস্টিন। এর মধ্যে রয়েছে অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাইথন টেকনোলজি।

অবসরপ্রাপ্ত মেরিন জেনারেলের পর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এর আগে ট্রাম্প প্রশাসন জেমস ম্যাট্টিসকে প্রতিরক্ষামন্ত্রী করেছিল।

এ নিয়োগের মধ্য দিয়ে বাইডেন প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো অস্টিনকে।

এ দায়িত্বে বাইডেন সঠিক মানুষকে বাছাই করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অস্টিন অতীতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের কারণেই বিবেচিত হয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা।

৩ নভেম্বরের নির্বাচনে বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে ট্রাম্পকে হারান। ট্রাম্প পান ২৩৪ ভোট। রিপাবলিকানরা এই ফল প্রত্যাখ্যান করে আন্দোলন করছেন। ট্রাম্পের প্রচার শিবিরের ভোট কারচুপির মামলাগুলো খারিজ হয়ে গেছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে বাইডেনের।

ট্যাগ: জো বাইডেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডা ফাইজার ভ্যাকসিন পাবে ডিসেম্বরের মাঝামাঝি

পরবর্তী

পরিণতি বুঝতে পেরে চীনের হস্তক্ষেপ চেয়েছিল পাকিস্তান সরকার

পরবর্তী
বিজয়ের মাস

পরিণতি বুঝতে পেরে চীনের হস্তক্ষেপ চেয়েছিল পাকিস্তান সরকার

করোনায় আক্রান্ত অভিনেত্রী কৃতি শ্যানন

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT