বাংলাদেশের দরিদ্র শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেবার লক্ষ্যে অ্যালায়েন্স ফর প্রোগ্রেসিভ ওয়ার্ল্ড ওয়াইড কানাডার ক্যালগেরীতে বার্ষিক সাধারণ সভা এবং শিশুদের জন্য অর্থ সংগ্রহে অনুষ্ঠান আয়োজন করা হয়।
কানাডা প্রবাসী বাঙালীরা ১৯৯৫ সাল থেকে এই দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন স্কুলের উন্নয়নে সহায়তা করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ রফিক, আলবার্টার সার্ভিস মিনিষ্টার এরফান সাব্বির, সাবেক এমপি ডেভিন্ডর শোরী, আলম খন্দকার, ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম এবং অন্যরা।










