চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ৯ ক্রিকেটারের করোনা, বিশ্বকাপের দুই ম্যাচ বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
কানাডার ক্রিকেটাররা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজে চলতি যুব বিশ্বকাপ ক্রিকেটে কানাডার নয় ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ায় দলটির প্লেট পর্বের শেষ দুই ম্যাচ বাতিল করা হয়েছে।  কানাডার ৯ ক্রিকেটার আইসোলেশনে চলে যাওয়ায় ম্যাচ দুটি আর হচ্ছে না।

টুর্নামেন্টের ১৩ থেকে ১৬ তম স্থান নির্ধারণের জন্য প্লেট পর্বের প্লে অফে কানাডার আরও দুটি খেলা কথা ছিল। শনিবার স্কটল্যান্ডের বিপক্ষে তাদের খেলা বাতিল হয়ে গেছে। যার ফলে উগান্ডা ও পাপুয়া নিউগিনি মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে ১৩/১৪তম প্লে অফের ম্যাচ খেলবে স্কটল্যান্ড।

কানাডার অন্য খেলা রোববার উগান্ডা ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচের পরাজিত দলের বিরুদ্ধে ১৫/১৬তম স্থান নির্ধারণের জন্য হতে যাওয়া প্লে অফও বাতিল হয়ে গেছে।

Banglabid

আইসিসির হেড অব ইভেন্ট ক্রিস টেটলি প্রেস রিলিজে বলেছেন, ‘ইভেন্টের এই পর্যায়ে কোভিড-১৯ এর কারণে যুব বিশ্বকাপের দুটি খেলা বাতিল করতে হওয়ায় আমরা ভীষণ হতাশ। আমরা পুরো ইভেন্টজুড়ে কিছু ইতিবাচক ঘটনা দেখার আশা করছিলাম এবং আজ পর্যন্ত এগুলো (খেলা) আমাদের জৈব নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী ফিক্সচারের উপর প্রভাব না ফেলেই পরিচালিত হয়েছে।’

‘তবে কানাডিয়ান দলের অনেক খেলোয়াড়ের পরীক্ষায় পজিটিভ আসায় এই খেলাগুলো আয়োজন করা সম্ভব হবে না। খেলোয়াড়রা এখন সেলফ আইশোলেশনে আছে এবং বায়ো-সেফটি অ্যাডভাইজরি গ্রুপের নির্দেশনায় ইভেন্ট মেডিকেল টিমের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবে।’

এর আগে জিম্বাবুয়ের চারজন ভারতের পাঁচজন ও ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে আজ হতে যাওয়া কোয়ার্টার ফাইনালের আগেই অবশ্য পাঁচ ভারতীয় ক্রিকেটার সুস্থ হয়ে উঠেছেন। তবে গত শুক্রবার আরেকজন ভারতীয় খেলোয়াড়ের করোনা পজিটিভের খবর পাওয়া গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিকরোনাকানাডাযুব বিশ্বকাপ-২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনের মাঠে না থেকেও পরী পেয়েছেন ৭৯ ভোট!

পরবর্তী

‘নিওকোভ’ নিয়ে আরও গবেষণা প্রয়োজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরবর্তী
নতুন করোনাভাইরাসের ভাইরাসের কণিকা, জীবাণুর ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিওকোভ’ নিয়ে আরও গবেষণা প্রয়োজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডাক্তার কানে পরীক্ষা করছেন একজন নারী রোগী, স্বাস্থ্যসেবা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার প্রভাবে কমতে পারে শ্রবণশক্তি: গবেষণা

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT