চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের মাঠে না থেকেও পরী পেয়েছেন ৭৯ ভোট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেলে কার্যকরী সদস্য পদপ্রার্থী হিসেবে নাম দেখা গেলেও আগে পিছে ছিলেন না আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তবু এই নায়িকা ভোট পেয়েছেন ৭৯টি!

অন্তঃসত্ত্বার কারণেই নির্বাচনে সক্রিয় ছিলেন না বলে আগেই জানিয়েছেন পরীমনি। অভিনেত্রীর মা হওয়ার খবর গণমাধ্যমে আসে ১০ জানুয়ারি। আর কাঞ্চন-নিপুণ প্যানেল তাদের প্যানেলে পরীমনিকে যুক্ত করার খবর জানায় ১২ জানুয়ারি।

মা হওয়ার খবর জেনেও কেন তাকে প্যানেলে রাখার সিদ্ধান্ত নিলেন কাঞ্চন-নিপুণরা? এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন নির্বাচনের গণমাধ্যমকে সেসময় জানান, ‘পরীমনি কোনো নির্বাচন করেননি বা চেয়ারেও ছিলেন না, কিন্তু শিল্পীদের জন্য তার সহমর্মিতা ছিল। সে চেষ্টা করেছে শিল্পীদের পাশে থাকার। এমন মনের মানুষদের আমরা আমাদের প্যানেলে রাখার চেষ্টা করেছি। সে জন্যই পরীমনি আমাদের প্যানেলে।’

শুক্রবার দিনভর তারকাদের উপস্থিতিতে এফডিসি মিলনমেলায় পরিণত হয়, এদিন সব প্রার্থীদের দেখা গেলেও নির্বাচনস্থলে আসেননি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের কার্যকরী সদস্য পদপ্রার্থী পরীমনি। তিনি নিজের ভোটও দেননি।

পরীমনি ছাড়াও প্রার্থী হয়েও নির্বাচনের আগে পিছে ছিলেন না মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদ প্রার্থী বাপ্পারাজ। এমনকি তিনি শুক্রবার নিজের ভোটও দিতে আসেননি। তবু বাপ্পারাজ নির্বাচনে ভোট পেয়েছেন ১১৭টি।

দুই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে মোট ১১ জন নির্বাচিত হয়েছেন। এরমধ্যে মিশা-জায়েদ প্যানেল থেকে ৭ জন এবং কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে ৪ জন। তারা হলেন- অঞ্জনা ২২৫ ভোট, অরুনা বিশ্বাস ১৯২ ভোট, অমিত হাসান ২২৭ ভোট, আলীরাজ ২০৩ ভোট, কেয়া ২১২ ভোট, চুন্নু ২২০ ভোট, জেসমিন ২০৮ ভোট, ফেরদৌস ২৪০ ভোট, মৌসুমী ২২৫ ভোট, রোজিনা ১৮৫ ভোট, সুচরিতা ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঞ্চনজায়েদনিপুণনির্বাচনপরীমনিবাপ্পারাজভোটমিশালিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও দুই মাস মাঠের বাইরে ফাতি

পরবর্তী

কানাডার ৯ ক্রিকেটারের করোনা, বিশ্বকাপের দুই ম্যাচ বাতিল

পরবর্তী

কানাডার ৯ ক্রিকেটারের করোনা, বিশ্বকাপের দুই ম্যাচ বাতিল

‘নিওকোভ’ নিয়ে আরও গবেষণা প্রয়োজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT