চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ব্রাম্পটন সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তোলন

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:০০ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২২
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের পতাকা উত্তোলন ও উপস্থিত মানুষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েক বছরের ধারবাহিকতায় এবারও বাংলাদেশের ৫১ তম স্বাধীনতা দিবসে ব্রাম্পটন সিটি হলে বাংলাদেশের জাতীয় পতাকা উড়েছে। ব্রাম্পটন বাংলাদেশী কমিউনিটি সার্ভিস (বিবিসিএস) এর আয়োজনে এই পতাকা উত্তোলন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে সিটি অফ ব্রাম্পটন।

শীতের কনকনে ঠাণ্ডা, বরফ শীতল বৃষ্টি উপেক্ষা করে ব্রাম্পটন ও আশেপাশের শহরের প্রায় দুইশতাধিক বাংলাদেশী অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি অফ ব্রাম্পটন এর মেয়র পেট্রিক ব্রাউন। সাথে ছিলেন ডেপুটি মেয়র প্যাট ফরটিনি, কাউন্সিলর গুরপ্রিত ডিলন। অন্যান্যের মধ্যে কানাডা সরকারের মন্ত্রী এবং লিবারেল পার্টির এম.পি কমল খেরা, এম.পি সোনিয়া সিধু, এম.পি রুবী সোহাতা এবং ওন্টারিও পার্লামেন্ট এর বিরোধীদলীয় ডেপুটি লিডার এম.পি.পি সারা সিং এ সময় উপস্থিত ছিলেন।

Banglabid

বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন শেষে মেয়র ব্রাউন তার শহরে বাংলাদেশীদের সামাজিক ও অর্থনৈতিক অবদানের কথা উল্লেখ করেন। বাংলাদেশী খাবার এবং সংস্কৃতির প্রশংসা করে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তিনি ও তার সিটি সবসময় বাংলাদেশীদের পাশে থাকতে গর্ববোধ করবে।

কেন্দ্রীয় সরকারের মন্ত্রী কমল খেরা বাংলাদেশর নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং বিশেষ ভাবে দেশত্যাগে বাধ্য ১০ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের সরকারের প্রশংসা করেন। তিনি আরও বলেন কানাডাকে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক এবং উন্নয়ন অংশীদার হিসেবে চিহ্নিত করে তার সরকার সবসময় প্রাধান্য দিয়ে আসছে। উল্লেখ্য কমল খেরা ২০১৯ সালে কানাডা সরকারের পক্ষে বাংলাদেশ ভ্রমন করেন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে কানাডা সরকারের আর্থিক সাহায্যে পরিচালিত কর্মকাণ্ড পরিদর্শনের জন্য।

বিবিসিএস এর পক্ষ থেকে আমন্ত্রিত সকল অতিথিদের বাংলাদেশের পতাকার ডিজাইন করা স্কার্ফ উপহার দেওয়া হয়। বিদেশের মাটিতে নিজের শহরে বাংলাদেশের পতাকা উড়তে দেখা সকল বাংলাদেশীদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

Reneta

উল্লেখ কানাডার ওন্টারিও প্রদেশের গ্রেটার টরোন্ট এলাকার ব্রাম্পটন শহরে বিশাল সংখ্যক বাংলাদেশী অধিবাসীদের বসবাস। প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ব্রাম্পটন বাংলাদেশী কমিউনিটি সার্ভিস (বিবিসিএস) দীর্ঘ দিন ধরেই এ শহরে বাংলাদেশী সংস্কৃতি প্রসারের পাশাপাশি কানাডীয়ান মূলধারার সংস্কৃতি, অর্থনৈতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে বাংলাদেশীদের সাথে কাজ করে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডার সাস্কাটুনে স্বাধীনতা দিবস পালিত

পরবর্তী

রামু সেনানিবাসে স্বাধীনতা দিবস কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

পরবর্তী
রামু সেনানিবাসে স্বাধীনতা দিবস কাপ গলফ টুর্নামেন্টের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

রামু সেনানিবাসে স্বাধীনতা দিবস কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT