চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতালোনিয়া: পুজদেমন ও সহযোগীদের ডেকে পাঠালেন স্প্যানিশ হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বরখাস্ত কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন এবং তার সরকারের অন্য ১৩ সদস্যকে চলতি সপ্তাহে হাজির হওয়ার জন্য সমন জারি করে ডেকে পাঠিয়েছেন স্পেনের হাইকোর্ট।

এছাড়াও সম্ভাব্য দেনা শোধের জন্য তাদেরকে আগামী তিনদিনের মধ্যে ৬২ লাখ ইউরো (৭২ লাখ মার্কিন ডলার) পরিমাণ অর্থ জমা দিতে বলা হয়েছে।

অডেন্সিয়া ন্যাশনাল নামের সেই আদালত সেসব সরকারি কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছেন যাদের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। বৃহস্পতিবার ও শুক্রবার তাদের সাক্ষ্য নেয়া হবে। নির্ধারিত দিনে আদালতে হাজির না হলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

Banglabid

সোমবার স্পেনের প্রধান রাষ্ট্রপক্ষীয় আইনজীবী অ্যাটর্নি জেনারেল হোসে ম্যানুয়েল মাজা বলেছিলেন, তিনি পুজদেমন ও তার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ এবং জনগণের তহবিলের অপব্যবহারসহ বেশ কিছু গুরুতর অভিযোগ দায়ের করবেন। এর ধারাবাহিকতায় এই সমন জারি করা হলো।

বর্তমানে পুজদেমন কাতালোনিয়ার সাবেক কয়েকজন মন্ত্রীর সঙ্গে বর্তমানে বেলজিয়ামে আছেন। সোমবারই ব্রাসেলসে পৌঁছান তারা। অবশ্য পুজদেমন আগেই জানিয়ে রেখেছেন, আশ্রয় নেয়ার উদ্দেশ্যে সেখানে যাননি তারা।

মাদ্রিদের আপত্তি সত্ত্বেও অক্টোবরের শুরুর দিকে কার্লেস পুজদেমন কাতালোনিয়ার স্বাধীনতা বিষয়ে গণভোটের আয়োজন করেন। ওই ভোটের ফল স্বাধীনতার পক্ষে যাওয়ার ফলে আঞ্চলিক সংকট তৈরি হয়। কাতালান স্বাধীনতার পক্ষে-বিপক্ষে আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো স্পেন জুড়েই।

Reneta

কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে হওয়া গণভোট ইতোমধ্যে অবৈধ ঘোষণা করেছেন স্পেনের সাংবিধানিক আদালত। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে এরপর কার্লেস পুজদেমনের স্থানীয় সরকারকে অবলুপ্ত করে কেন্দ্রীয় শাসন জারি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতালোনিয়াকাতালোনিয়ায় গণভোট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাশ্মীরে রহস্যজনক ‘চুল কাটা’ সন্ত্রাস

পরবর্তী

আনিসুল হকের অবস্থার আরো উন্নতি, অন্য হাসপাতালে স্থানান্তর

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আনিসুল হকের অবস্থার আরো উন্নতি, অন্য হাসপাতালে স্থানান্তর

প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন জনসমুদ্রে, ৭ মার্চের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের হৃদয় থেকে কোনদিন মুছে যায়নি ৭ মার্চের ভাষণ: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT