চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাগজ সঙ্কটে শ্রীলঙ্কায় লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ২১, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুত, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক সঙ্কট তাই কাগজ কেনার টাকা নেই। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, আর্থিক সঙ্কটে কলম্বোতে কাগজ আমদানিতে সঙ্কট। তাই প্রিন্টিং পেপার শেষ হয়ে গেছে। এ জন্য ওয়েস্টার্ন প্রদেশের বিপুল পরিমাণ স্কুল শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ বলেছে, সোমবার থেকে শুরু হওয়ার কথা এক সপ্তাহের টার্ম পরীক্ষা। কিন্তু ১৯৪৮ সালে দেশটি স্বাধীনতা অর্জনের পর থেকে সবচেয়ে কঠিন আর্থিক সঙ্কটের মুখে। এ জন্য সেখানে প্রয়োজনীয় কাগজের সরবরাহ নেই। ফলে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করেছে।

Banglabid

ওয়েস্টার্ন প্রদেশের শিক্ষা বিভাগ বলেছে, প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানি করার মতো অর্থ নেই। তাই এসব কিনতে পারছে না তারা। ফলে স্কুলগুলোর প্রধানরা টেস্ট পরীক্ষা নিতে পারছেন না। নবম, দশম এবং একাদশ শ্রেণিতে টার্ম টেস্ট একটি অব্যাহত প্রক্রিয়া। এর মধ্য দিয়ে বছরের শেষে একজন শিক্ষার্থী পরবর্তী গ্রেডে অনুমোদন পাবে কিনা তা নির্ধারণ করা হয়।

শ্রীলঙ্কা অর্থের চরম সঙ্কটে। দুই কোটি ২০ লাখ মানুষের এই দেশ এই সপ্তাহে ঘোষণা দিয়েছে যে, তাদের বৈদেশিক মুদ্রায় মারাত্মক সঙ্কট দেখে দিয়েছে। এ অবস্থায় সমস্যার সমাধানে আইএমএফের সহায়তা চায় দেশটি।

আইএমএফ শুক্রবার নিশ্চিত করেছে যে, প্রেসিডেন্ট রাজাপাকসের বেইলআউটের অর্থাৎ সহায়তা দিয়ে অভাব থেকে উত্তরণের অনুরোধ বিবেচনা করছে তারা। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এরই মধ্যে খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভারতের কাছ থেকে ১০০ কোটি ডলার ঋণ নিশ্চিত করেছে। নয়া দিল্লিতে অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের সফরের পর এই সহায়তা নিশ্চিত হয়।

Reneta

এ বছর টিকে থাকার জন্য কলম্বোর প্রয়োজন প্রায় ৬৯০ কোটি ডলার। অন্যদিকে ফেব্রুয়ারির শেষে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৩০ কোটি ডলার।

দেশটির মুদি দোকানে, তেলের দোকানে দীর্ঘ লাইন এখন। বিদ্যুত বিতরণে লোডশেডিং করছে। গুঁড়ো দুধ, চিনি, ডাল এবং চাল দেয়া হচ্ছে রেশনিং করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাগজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভয় পান বিটিএস-এর জিমিন

পরবর্তী

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর ‘গণহত্যাকে’ যুক্তরাষ্ট্রের স্বীকৃতি

পরবর্তী
রোহিঙ্গা শরণার্থীদের সমাবেশ, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর ‘গণহত্যাকে’ যুক্তরাষ্ট্রের স্বীকৃতি

বাংলাদেশের একজন নারী প্রকৌশলী নির্মাণস্থলে পরিদর্শন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা আলোর পথে যাত্রা করেছি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT