চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা আলোর পথে যাত্রা করেছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ২১, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

আওয়ামী লীগকে টানা ১৩ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আলোর পথে যাত্রা করেছি। সেই যাত্রা কেউ থামাতে পারবে না। দেশে গণতান্ত্রিকধারা টানা অব্যাহত রয়েছে বলেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, উন্নয়নশীল দেশের কাতারে এসেছে।

সোমবার পটুয়াখালীর পায়রায় দেশের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ও বৃহত্তম কয়লা ভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা আলোর পথে যাত্রা করেছি। আলোর পথের যাত্রা সফল হয়েছে। এ চলার গতি আর কেউ থামাতে পারবে না।’

এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি অবহেলিত ছিল। এখন আর সে অবস্থা নাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রত্যেকের যার যার অবস্থান থেকে অবদান রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা সে সময় আরও বলেন, ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ পিছিয়ে ছিল। এ সময় যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে দেশকে এগিয়ে নেবার কোন প্রচেষ্টা ছিল না।

Reneta

সোমবার ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের প্রথম আলট্রা সুপার-ক্রিটিক্যাল প্রযুক্তির এ তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে পটুয়াখালীর পায়রা যান প্রধানমন্ত্রী। তাকে বরণ করে নিতে বর্ণিল সাজে সাজানো হয় এই জনপদ।

২০১৬ সালের ১৪ অক্টোবরে এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি দেশের বৃহত্তম ও এশিয়ার তৃতীয় বৃহৎ আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্র।

বিশ্বের ১১তম দেশ হিসেবে বাংলাদেশ এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। এশিয়াতে এটি সপ্তম।

 

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণতান্ত্রিক ধারাপটুয়াখালীপায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

পেরুতে সন্তানের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

চাঁদের হাটের আড্ডা থেকে কিংবদন্তীর দরজায়

জুলাই ১৩, ২০২৬

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT