বিনোদন

ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভয় পান বিটিএস-এর জিমিন

জিমিনের ছবি, কালো চশমা ও হালকা হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্ল্যাক টি-শার্ট পরা জিমিনের ছবি, তিনি কালো চশমা পরেছেন এবং হালকা হাসি প্রকাশ করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিটিএস সদস্য জিমিন, প্রকৃত নাম পার্ক জিমিন। ইনস্টাগ্রামে তার ৩২.১ মিলিয়ন ভক্ত। তবে ভক্তের সংখ্যা যতই হোক, সামাজিক মাধ্যম ব্যবহারে একেবারেই অপটু জিমিন।

কোরিয়াবু-এর সূত্রে জানা গেছে, সম্প্রতি এক গ্রুপ লাইভ চ্যাটে জিমিন জানিয়েছেন, ইনস্টাগ্রাম ব্যবহার করতে তার ভয় লাগে। একারণেই বিটিএস-এর অন্য ছয় সদস্যের তুলনায় তার পোস্টের সংখ্যা অনেক কম।

জিমিন আরও বলেছেন, ‘ইনস্টাগ্রাম বুঝি না। ভয় লাগে। মনে হয় ভুল কিছু চেপে বসতে পারি। তারকারা সবসময় তাদের কাজের জন্য লাইমলাইটে থাকেন। পজিটিভ কিংবা নেগেটিভ, দুইভাবেই নেয়া হয় তাদের।’

সম্প্রতি দক্ষিণ কোরিয়ান সিউল কনসার্টে স্টেজে পারফর্ম করার অনুমতি পেয়েছে বিটিএস। বহু প্রতীক্ষিত এই কনসার্ট নিয়ে ভক্তদের উত্তেজনার কমতি নেই। করোনাভাইরাসের কারণে সব ধরণের কনসার্ট বন্ধ থাকায় দীর্ঘ দিন প্রিয় ব্যান্ডকে স্টেজে দেখতে পারেননি ভক্তরা।

বিষয়:পার্ক জিমিন বিটিএস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…