চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাকরাইল মসজিদে হাতাহাতি: ২ সিদ্ধান্তে নমনীয় উভয় পক্ষের শুরাগণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৮
অপরাধ
A A

কাকরাইল মসজিদে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনার পর নমনীয় হয়েছেন দিল্লির নিযামুদ্দীন মারকাযের আমির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী (ওয়াসিফুল ইসলাম গ্রুপ) এবং আলমি শুরা অনুসারীরা (মাওলানা যুবায়ের আহমদ গ্রুপ)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকের পর উভয় পক্ষের শুরাগণ নমনীয় হন। মসজিদে বর্তমানে শান্তিশৃঙ্খলা বজায় রয়েছে এবং স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে বলেন, মসজিদের স্বাভাবিক কাজকর্ম চলবে। বাইরে থেকে কেউ এসে মসজিদে অবস্থান করতে পারবে না। তবে নামাজ আদায় করা যাবে। দ্বন্দ্বে জড়িত উভয় পক্ষই এখন নমনীয় হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আসার পর তাবলিগ জামাতের নেতাদের নিয়ে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা হবে।

মসজিদ সূত্র জানিয়েছে, বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়। প্রথমটি হলো: আগামী ১ মে পর্যন্ত সৈয়দ ওয়াসিফ ও মাওলানা জুবায়ের কাকরাইলের বাইরে থাকবেন। দ্বিতীয় সিদ্ধান্ত হলো: দুই গ্রুপের দুইজন করে মোট চারজনকে সাময়িকভাবে কাকরাইলে আসা-যাওয়া না করতে বলা হয়েছে।

সাময়িকভাবে কাকরাইল মসজিদে না যাওয়ার নির্দেশ পাওয়া মুসল্লিরা হলেন: আব্দুল্লাহ মনছুর, ড. এরতেজা হাসান, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান ও ড. আজগর।

Reneta

বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কার্যত অচল ছিলো কাকরাইলে তাবলিগ জামাতের প্রধানকেন্দ্র (মারকাজ)। বৃহস্পতিবার মধ্যরাতে ১০-১২টি বাসভর্তি প্রায় হাজারখানেক মাদ্রাসার ছাত্র কাকরাইল মসজিদে প্রবেশ করে।

আগে থেকেও মসজিদে কয়েকহাজার মাদ্রাসা ছাত্র অবস্থান নিয়েছিল। বৃহস্পতিবার মধ্যরাত থেকে তারা তাবলীগের শুরাদের রুম, মাশওয়ারা কক্ষ ও বিদেশী মুসল্লীদের কামরা নিয়ন্ত্রণে নেয়।

এসময় দুটি নেটওয়ার্ক জ্যামার বসিয়ে মাওলানা সাদের অনুগত শুরাদের সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখে। পরে শুক্রবার দুপুরে রমনা থানার পুলিশ নেটওয়ার্ক জ্যামার ডিভাইসগুলো খুঁজে পায়।

চলতি বছর বিশ্ব ইজতেমায় তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদের আগমনকে কেন্দ্র করে তাবলীগের শুরাগণ দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মাওলানা সাদ কান্ধলভীলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT