চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁধে চোট নিয়েও এমন বোলিং!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

৬ ওভার, ২ মেডেন, ৯ রান, ৫ উইকেট। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আবাহনী লিমিটেডের পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিং। শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান দুর্দান্ত গতির বোলিংয়ে। দারুণ সব বাউন্সারের সঙ্গে ছিল সুইংয়ের বৈচিত্র্য। আর তাতে মাঝারি পুঁজি নিয়েও ১৬৫ রানের বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে মাশরাফী-মোসাদ্দেকদের দল।

আবাহনীর দেয়া ২৫২ রানের লক্ষ্যের সামনে দোলেশ্বর গুটিয়ে যায় মাত্র ৮৫-তে। রয়ে যায় ২০.২ ওভার।

সাইফউদ্দিন কাঁধে চোট নিয়ে প্রিমিয়ার লিগ খেলছেন, সেটি সবারই জানা। আবাহনীর আরেক পেসার রুবেল হোসেন সাইড স্ট্রেইনে চোটের কারণে দলের বাইরে থাকায় সাইফউদ্দিনকে খেলানো ছাড়া উপায় ছিল না দলটির।

Banglabid

চোট সঙ্গী করেই বল হাতে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এ পেস অলরাউন্ডার। সোমবার করলেন ক্যারিয়ার সেরা বোলিং। লিস্ট ‘এ’ ক্রিকেটে এ তরুণের আগের সেরা বোলিং ছিল ২৬ রানে ৩ উইকেট।

দোলেশ্বরের দুই ওপেনার ইমরান উজ্জামান (০) ও সৈকত আলীকে (১) উইকেটরক্ষক জহুরুল ইসলামের হাতে ক্যাচ বানান সাইফউদ্দিন। এক ওভার পর ফরহাদ হোসেন (১১) ক্যাচ দেন প্রথম স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে। সাউফউদ্দিনের পরের দুই শিকার মার্শাল আইয়ুব (১) ও সাইফ হাসান (১৩) হন বোল্ড।

শুরুতেই ৫ উইকেট তুলে আর বোলিংয়ে আসেননি সাইফউদ্দিন। সানজামুল ইসলাম দুটি, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য একটি করে উইকেট ‍তুলে নিলে ২৯.৪ ওভারে অলআউট হয় দোলেশ্বর। সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান।

Reneta

সকালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি আবাহনী। ১২ রানের মধ্যে জহুরুল ইসলাম (১), মেহেদী হাসান মিরাজ (৫), সৌম্য সরকারকে (২) সাজঘরে পাঠান আবু জায়েদ রাহি ও ফরহাদ রেজা মিলে।

চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় আবাহনী। ভারতীয় রিক্রুট ওয়াসিম জাফর (৭১) ও নাজমুল হোসেন শান্ত (৭০) প্রতিরোধ গড়ে বিপর্যয় এড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৪৬ রানের জুটি তাদের দেখায় আড়াইশর পথ। মোহাম্মদ মিঠুনের ৪১ ও মাশরাফী বিন মোর্ত্তজার ২৪ রানের ইনিংসে এক ওভার আগেই অলআউট হওয়ার আগে আবাহনী তোলে ২৫১।

আবু জায়েদ নেন তিন উইকেট। ফরহাদ রেজা ও সাইফ হাসান নেন দুটি করে উইকেট। আরাফাত সানি নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীডিপিএললিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের সাক্ষাতে ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনা

পরবর্তী

নুসরাত, তুমি এখন পুলিশেরও প্রতিবাদের শক্তি

পরবর্তী

নুসরাত, তুমি এখন পুলিশেরও প্রতিবাদের শক্তি

বিশ্বকাপ দলে অভিজ্ঞদেরই জায়গা দিল ভারত

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT