চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বরিশালে ৫৪১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

সাঈদ পান্থসাঈদ পান্থ
৩:৫৬ অপরাহ্ন ২৫, মে ২০২৪
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সবধরনের প্রস্তুতি নিয়েছে বরিশালের জেলা প্রশাসন। বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রার্থমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো যাতে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয় সেলক্ষে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, যেকোন দূর্যোগ মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি নগদ ৫ লাখ টাকা ও ৯৩ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। শুকনো খাবারের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া জেলা সিভিল সার্জন ৯৮টি মেডিকেল টিম গঠন করেছে।

সভা থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ২৪ হাজার জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিস সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সিপিপি, স্কাউট সদস্য ও এনজিও কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ে এবার ফসলের ক্ষতি কম হওয়ার সম্বাবনা রয়েছে। এবছর বরিশালে ৬৩ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে ৯৮ দশমিক ৫ শতাংশ জমির ধান কর্তন করেছে কৃষকরা।

বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বরিশালের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বরিশালের ১০ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে সভায় যুক্ত হন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশ্রয়কেন্দ্রঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় রেমালরেমাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্কুল সময়ে যানজট নিরসনে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মার্চ ৩১, ২০২৬
জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী, ছবি: সংগৃহীত।

‘জ্বালানি কার্ড’ ও জ্বালানির মজুদ বিষয়ে যা জানাচ্ছে মন্ত্রণালয়

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপি রঙে রাঙানো হাতির ফটোশুট ও মৃত্যুকে ঘিরে বিতর্ক

মার্চ ৩১, ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম কাবুল, ছবি: সংগৃহীত।

জ্বালানি সরবরাহ বাড়াতে পাম্প মালিকদের দাবি

মার্চ ৩১, ২০২৬

ক্রীড়াখাতের উন্নয়নে চীনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT