চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কষ্টে পুড়ছেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার মাঠে আহত হয়ে ব্যথা অনুভব করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের সময়টা ভালো যাচ্ছে না। যাবেই বা কিভাবে, আবারও যে চোটে পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেটাও চ্যাম্পিয়ন্স লিগের নক আউট শুরুর আগের মুহুর্তে! পিএসজিতে খেলছেন চার মৌসুম ধরে, যার তিনটিতেই নকআউটের শুরুতে তাকে দর্শক বানিয়ে রাখছে নাছোড়বান্দা চোট।

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজি আসার পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছিলেন নেইমার। সুযোগ ছিল ফুটবল বিশ্বকে দেখিয়ে, সাবেক বার্সা সতীর্থ লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে আসার সামর্থ্য আছে তার।

চোট সেটা হতে দেয়নি, পিএসজিও পারেনি সেবার রিয়ালকে হারিয়ে শেষ ষোলোর বৈতরণী পার হতে। পরের বছরও একই ঘটনার পুনরাবৃত্তি, এবার নেইমার চোটের শিকার ঠিক ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের আগে, সেটাও ঠিক শেষ ষোলোর আগে। এবারও দর্শক সারিতে বসে দলের বিদায় দেখলেন বিশ্বের দামী ফুটবলার।

Banglabid

ব্যতিক্রম ছিল কেবল গত মৌসুম। করোনার কারণে পিছিয়ে যাওয়া সূচি ও পরিবর্তিত এক লেগের ম্যাচে পিএসজিকে প্রথমবারের মত ফাইনালে তোলার পেছনে প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

তবে অতীতের তিন মৌসুমের চেয়ে নেইমারের জীবনে মঙ্গলবারের ম্যাচটি হতে পারতো সবচেয়ে আবেগি ম্যাচ, কারণ চার মৌসুম পর সাবেক ক্লাব বার্সার মাঠে খেলতে যেতে পারতেন তিনি। দেখা হত প্রিয় বন্ধু লিওনেল মেসির সঙ্গেও। চোট এবারও সেটা হতে দিলো না, এবার অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ভাগ্য খারাপ হলে দ্বিতীয় লেগেও নিজেদের মাঠে নামা হবে না তার।

দুর্ভাগ্য কিংবা প্রতিপক্ষের বাজে ট্যাকল; এভাবে চোটের পর চোট নেইমারের দুর্বিষহ করে তুলছে বলছে বলে জানিয়েছেন তার খুব কাছের একজন। ডিসেম্বর ও ফেব্রুয়ারির মধ্যে দুইবার চোটে নেইমার নিজের প্রতিই বিতৃষ্ণায় ভুগছেন, এমনটাই জানিয়েছেন সেই নিকটজন।

Reneta

‘নেইমার খুবই, খুবই বিরক্ত। এর আগেও সে অনেক ফাউলের শিকার হয়েছে তবে এবারেরটা বেশিই হয়ে গেছে।’

কোপ ডে ফ্রান্সে কায়েনের বিপক্ষে ম্যাচে ডিফেন্ডার স্টিভ ইয়াগোর কড়া ট্যাকলের শিকার হন নেইমার। এরপর থেকে ভীষণ মনমড়া হয়ে থাকছেন। তিনি বিশ্বাস করেন, রেফারিদের অন্তত তাকে এসব ফাউলের হাত থেকে বাঁচানোর দায়িত্ব নিতেই হবে। তবে সব মিলিয়ে নিজের প্রতি নিজেই নাকি ভরসা হারিয়ে ফেলছেন ২২২ মিলিয়ন ইউরো দামের ফুটবলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারনেইমারের চোট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা থেকে সুস্থদের জন্য ফ্রান্সে এক ডোজ ভ্যাকসিন

পরবর্তী

করোনাভাইরাস: এখন পর্যন্ত একদিনে সর্বনিম্ন শনাক্তের হার ২.২৬

পরবর্তী
চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য ব্লগের জন্য নারী লেখক ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: এখন পর্যন্ত একদিনে সর্বনিম্ন শনাক্তের হার ২.২৬

বাংলাদেশের ক্রিকেটাররা উইকেট নেওয়ার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫৪ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

সর্বশেষ

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT