চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কল্পনার ‘মাসুদ রানা’কে পর্দায় আনছে জাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
বিনোদন
A A

কিশোর বয়সে ‘মাসুদ রানা’ পড়েননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুস্কর! মাসুদ রানার অ্যাডভেঞ্চার পড়ে শিহরিত হওয়া ও রোমাঞ্চ অনুভব করা সেইসব বাঙালি কিশোর, তরুণ, বৃদ্ধদের জন্য এবার ‘চমক’ লাগা সংবাদ নিয়ে এলো দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কারণ, কল্পনার সেই হিরো মাসুদ রানাকে সিনেমার পর্দায় দেখানোর ঘোষণা দিয়েছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।

‘মাসুদ রানা’র জনক কাজী আনোয়ার হোসেন। এতোদিন তার লেখা সৃষ্ট চরিত্রের নানা অভিযানের গল্প ছিলো বইয়ের পাতায়, কিন্তু এবার তা দেখা যাবে সিনেমা পর্দায়। আর এরজন্য নাকি লেখকের কাছ থেকে তিনটি গল্পের লিখিত অনুমতিও নিয়ে নিয়েছে জাজ।

সিনেমায় ‘মাসুদ রানা’কে নিয়ে আসার খবর জানিয়ে রবিবার আব্দুল আজিজ বলেন, আমাদের নিজেদের কোন সুপার হিরো নেই, নেই সুপারম্যান, স্পাইডারম্যান। আমাদের কাছে সুপার হিরো মানেই মাসুদ রানা। যে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত স্পাই। গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-দেশান্তর। বিচিত্র তার জীবন। তিনি বাংলার জেমসবন্ড। তাকে নিয়েই এবার আমরা তৈরি করতে যাচ্ছি চলচ্চিত্র।

Banglabid

লেখকের কাছ থেকে তিনটি গল্পের অনুমতি নিয়ে নিয়েছেন জানিয়ে আব্দুল আজিজ জানান, মাসুদ পারভেজ ভাই ‘মাসুদ রানা’ সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র তৈরি করেন। আর ছবিটি মুক্তি পায় ১৯৭৪ সালে। এর পর আর ‘মাসুদ রানা’ নিয়ে কোনো কাজ হয়নি। মূলত কাজীদা(কাজী আনোয়ার হোসেন) কাউকে ‘মাসুদ রানা’ বানানোর জন্য রাইট দেয় না, কারণ কেউ নাকি ঠিক মত রানাকে উপস্থাপন করতে পারবে না। জাজ এর শুরুতেই একটা বই এর রাইট এর জন্য যোগাযোগ করা হলে, উনি রাইট দেয়নি। তবে শুভ সংবাদ হলো, এখন কাজীদা জাজের উপর আস্থা রেখেছেন। উনার বিশ্বাস জাজ ঠিক মত ‘মাসুদ রানা’ বানাতে পারবে। এজন্য প্রথমে উনার ৩টি বইয়ের রাইট দিয়েছে ৫ বছরের জন্য।

আগামী পাঁচ বছরের মধ্যে ‘মাসুদ রানা’ সিরিজ থেকে তিনটি চলচ্চিত্র নির্মাণ হবে জানিয়ে তিনি আরো বলেন,‘ধ্বংস পাহাড়’, ‘ভারতনাট্যম’,‘স্বর্ণমৃগ’ নিয়ে জাজ তিনটি সিনেমা নির্মাণ করবে। প্রথম সিনেমার নাম ‘মাসুদ রানা’(ধ্বংস পাহাড়)। যার প্রাথমিক বাজেট ৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে চৌকস এই ‘মাসুদ রানা’র চরিত্রটিতে কে অভিনয় করবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি আব্দুল আজিজ। শুধু জানান, ‘মাসুদ রানা’ চরিত্রে যাকে নেয়া হবে তাকে আগামী ৩টি মাসুদ রানা সিরিজের জন্য নেওয়া হবে, সেই অনুযায়ী চুক্তি করা হবে।

Reneta

এদিকে শোনা যাচ্ছে, ‘কে হবে মাসুদ রানা?’ এমন স্লোগানকে নিয়ে নতুন নায়কের সন্ধান করবে জাজ। আর জাজের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আই ও আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা ইউনিলিভার। রেজিস্ট্রেশন ও অডিশনের মাধ্যমে সারা দেশ থেকে সিনেমার জন্য যোগ্য ‘মাসুদ রানা’কে খুঁজে বের করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল আজিজইউনিলিভারচ্যানেল আইজাজমাসুদ রানালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT