চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপন সমাপ্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০২২
আন্তর্জাতিক, শিল্প সাহিত্য
A A
কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় গতকাল থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী বাংলাদেশ দিবস উদযাপনের সমাপ্তি ঘটেছে। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অগ্রসরমান বাংলাদেশকে নিয়ে আলোচনার মাধ্যমে এই উদযাপন সমাপ্ত হয়।

এসময় বইমেলা প্রাঙ্গণে এস বি আই অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আগ্রহ নিয়ে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের লেখক-পাঠক-প্রকাশকসহ নানা শ্রেণী পেশার মানুষ।

বাংলাদেশ দিবস উদযাপনের শেষ দিনে শুক্রবার দুপুর ২টায় শুরু হয় অনুষ্ঠান। “সোনার বাংলার স্বপ্নযাত্রা: শেখ মুজিব থেকে শেখ হাসিনা” শীর্ষক সেমিনারে মূল আলোচক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান । আরও আলোচনা করেন বাংলাদেশের কলাম লেখক ও গবেষক সুভাষ সিংহ রায়, পশ্চিমবঙ্গের শিক্ষাবিদ, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক পবিত্র সরকার ও পশ্চিমবঙ্গের লেখক, ভাষা ও সমাজকর্মী ড. ইমানুল হক। এই সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

Banglabid

এরপর বিকেল ৫:০০টায় শুরু হয় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলা ওয়ার্ল্ডওয়াইডের প্রকাশনা ‘বাংলাদেশ: সংগ্রাম, সিদ্ধি, মুক্তি’ শীর্ষক সংকলন গ্রন্থের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান। গত বছরের ডিসেম্বরে বাংলা একাডেমির উদ্যোগে গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান হয় ঢাকায়। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এই গ্রন্থসহ মোড়ক উন্মোচন করা হয় “কামাল চৌধুরীর শ্রেষ্ঠ কবিতা”,  শমরিতা উর্নি গাঙ্গুলী অনূদিত কবি কামাল চৌধুরীর “টুঙ্গিপাড়া গ্রাম থেকে ” কাব্যগ্রন্থের অনুবাদ “From Tungipara” এবং কামাল চৌধুরীর স্মৃতিগদ্য “শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন”।

অধ্যাপক পবিত্র সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও কবি কামাল চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান এবং সংসদ সদস্য আরোমা দত্ত। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত ভট্টাচার্য।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল মুজিববর্ষের থিম সং-এর সাথে পশ্চিমবঙ্গের নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা ও বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শামা রহমানের গান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতা আন্তর্জাতিক বইমেলাবঙ্গবন্ধুবাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

পরবর্তী

ইউক্রেনে এবার আবাসিক এলাকায় বিমান হামলা, বহু হতাহত

পরবর্তী
ইউক্রেনে বিমান হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে এবার আবাসিক এলাকায় বিমান হামলা, বহু হতাহত

জো বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকার ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলেনস্কির ‘নো ফ্লাই জোন’ প্রস্তাব প্রত্যাখ্যান করল ন্যাটো

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT