চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় ‘চন্দ্রাবতী কথা’র বিশ্ব প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর মধ্য দিয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ছবি ‘চন্দ্রাবতী কথা’র। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ছবির নির্মাতা এন রাশেদ চৌধুরী।

তিনি বলেন, আগামী ৮ থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসর। আর এই চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়েই প্রথমবার প্রদর্শনী হতে যাচ্ছে ‘চন্দ্রাবতী কথা’র। ছবিটি এই উৎসবের ‘এশিয়ান সিলেক্ট নেটপ্যাক অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনীত হয়েছে।

বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী কবি চন্দ্রাবতী’র লেখক হয়ে ওঠার বেদনা-বিধূঁর জীবন কাহিনী অবলম্বণে নির্মিত ‘চন্দ্রাবতী কথা’। ষোড়শ শতকের প্রেক্ষাপটে, ময়মনসিংহ গীতিকার কাহিনী অবলম্বনে নির্মিত এই ছবির নির্মাণ সম্পূর্ণ শেষ হয় চলতি বছরের সেপ্টেম্বরে। ছবিতে চন্দ্রাবতীর লোককাহিনীর পাশাপাশি সমকালীন সহজিয়া জনজীবনের নন্দনতাত্বিক প্রেক্ষাপট উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

Banglabid

সরকারি অনুদানপ্রাপ্ত ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েসন্স-এর যৌথ প্রযোজনায় ‘চন্দ্রাবতী কথা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দোয়েল ম্যাশ। এছাড়া আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, ইমতিয়াজ বর্ষণ, জয়িতা মহলানবিশ প্রমুখ।

ছবির সম্পাদনা ও শব্দ সংযোজনে ছিলেন যথাক্রমে পশ্চিমবঙ্গের প্রখ্যাত সম্পাদক শঙ্খ ও শব্দগ্রাহক সুকান্ত মজুমদার। এর কালার কারেকশন ও পোস্ট এর অন্যান্য কাজ হয়েছে কলকাতার চেরীপিক্স এ। ছবির সংগীতায়জনে ছিলেন কলকাতার খ্যাতনামা লোকংগীত শিল্পী সাত্যকি ব্যানার্জী। ‘চন্দ্রাবতী কথা’ সিনেমায় অনন্য এক বিচ্ছেদী ভাটিয়ালি গান গেয়েছেন স্থানীয় রামায়ণ-পালা শিল্পী শংকর।

ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে জানুয়ারির প্রথম সপ্তাহেই মুক্তির পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন রাশেদ চৌধুরী। বাংলাদেশে ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে দেশের উল্লেখযোগ্য শিল্পপণ্য প্রস্তুতকরণ প্রতিষ্ঠান-বসুন্ধরা এল পি গ্যাস। ছবির টিভি ও অনলাইন সত্ব চ্যানেল আইয়ের।

Reneta

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর ‘চন্দ্রাবতী কথা’ চলচ্চিত্রটি আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর-ইন্দোনেশিয়ার-যোগ জাকার্তা শহরে অনুষ্ঠিতব্য ১৪তম জগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভালে ‘ফোকাস অন বেঙ্গলি ফিল্ম’ শাখায় প্রদর্শীত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরমান পারভেজ মুরাদইমতিয়াজ বর্ষণএন রাশেদগাজী রাকায়েতচন্দ্রাবতীচন্দ্রাবতী কথাজয়ন্ত চট্টোপাধ্যায়দোয়েল ম্যাশনওশাবা আহমেদমিতা রহমানরাশেদ চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুধু তথ্য গোপন করেই যারা নিষিদ্ধ হয়েছেন

পরবর্তী

অস্ত্র মামলা থেকে অব্যাহতি পেলেন অশীতিপর রাবেয়া খাতুন

পরবর্তী
রাবেয়া খাতুন-অব্যাহতি

অস্ত্র মামলা থেকে অব্যাহতি পেলেন অশীতিপর রাবেয়া খাতুন

গ্রেটা থানবার্গ-পরিবেশ বিষয়ক পুরস্কার

পরিবেশ বিষয়ক পুরস্কার প্রত্যাখ্যান করলেন গ্রেটা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT