চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মজীবনে ভারসাম্যে আদর্শ শহর ‘অসলো’, বেশি চাপ ‘দুবাই’ শহরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ২৬, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কর্মজীবনের ভারসাম্যের জন্য আদর্শ শহর ‘অসলো’ আর কাজের চাপ সবচেয়ে বেশি ‘দুবাই’ শহরে।

এনডিটিভি জানিয়েছে, গতকাল বুধবার মোবাইল অ্যাক্সেস প্রযুক্তি কোম্পানি কিসি’র প্রকাশিত একটি সমীক্ষায় এই তালিকা প্রকাশ করা হয়েছে৷

কাজের তীব্রতা এবং শহরের বসবাসযোগ্যতার পাশাপাশি মানসম্পন্ন স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার সাশ্রয়ী মূল্য এবং পর্যাপ্ত অবকাশ সময়ের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই সমীক্ষা পরিচালনা করা হয়েছে।

Banglabid

এ তালিকায় কর্মজীবনে ভারসাম্যের জন্য তিন নম্বরে থাকা হেলসিঙ্কিতে একজন সাধারণ কর্মী প্রতি বছর পুরো মাস বেতনসহ ছুটি পায়, আর লস অ্যাঞ্জেলেসে কর্মীদের এই ছুটির সময় মাত্র এক সপ্তাহ।

অনেকের জন্যই এই মহামারি তাদের অগ্রাধিকারের বিষয়গুলোকে এবং নতুন শহরে স্থানান্তরের মতো বড় বিষয়গুলোকে বিবেচনার নতুন সুযোগ করে দিয়েছে। কারণ এই মহামারিতে পরিবর্তিত হয়েছে শ্রম বাজারও, যে কারণে প্রতিষ্ঠানগুলোর পুনরায় অফিসে ফিরে যাওয়ার পরিকল্পনাগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে৷

কর্মচারীরা অফিসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত প্রতিরোধ করছে, তবে প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগতভাবে কাজ করতে অনেকেই প্রস্তুত। যে কারণে এয়ারবিএনবি’র মতো প্রতিষ্ঠানগুলোও ক্রমবর্ধমান প্রতিযোগিতার বাজারে মেধাবী কর্মীদের ধরে রাখতে বাড়ি থেকে স্থায়ী কাজের সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

Reneta

এই প্রেক্ষাপটে কিছু আর্থিক এবং কর্পোরেট হাব যেগুলো দীর্ঘকাল ধরে অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে ছিল তাদের র‍্যাঙ্কিংও এবার নিচে নেমে গেছে।

নিউইয়র্ক সিটি র‍্যাঙ্কিংয়ে ১০০ টি শহরের মধ্যে চলতি বছর ৩৮ থেকে ৫৯ এ নেমে এসেছে এবং ২০১৯ সালে মহামারির আগে এটি ছিলো ২১ নম্বরে। লন্ডন যদিও উল্লেখযোগ্যভাবে উচ্চ র‍্যাঙ্কিং এ অবস্থান করেছে, তা সত্ত্বেও চলতি বছরে ২০ থেকে নেমে ২৭ এ চলে এসেছে, যা ২০১৯ সালে ১২ তম অবস্থানে ছিল।

কিসি ১৩০ টিরও বেশি ডেটা পয়েন্ট- যার মধ্যে ছিলো, কাজের তীব্রতা, অধিকার এবং কর্মীদের কল্যাণ পরিমাপ করার জন্য অতিরিক্ত কাজের হার, স্বাস্থ্যসেবার অ্যাক্সেস এবং সুরক্ষা মেট্রিক্স এর মতো বিষয়গুলো নিয়ে ৫১টি মার্কিন মেট্রো অঞ্চল এবং বিশ্বের ৪৯ টি প্রধান শহর নিয়ে অধ্যয়ন করে।

কিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নহার্ড মেহল বলেন, ‘সাম্প্রতিক বছরগুলো বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলোতে কর্মীদের জন্য সমর্থনমূলক কাঠামো বিবেচনা করতে দেখা যায়।’

মহামারির কারণে সৃষ্ট চাপ এবং ব্যাঘাত যা ইউক্রেনে যুদ্ধের কারণে এখনো চলমান রয়েছে এর ধাক্কা আগামী কয়েক বছরেও তা অব্যাহত থাকবে বলে ধারণা করছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসলোকাজকাজের চাপদুবাই
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT