চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্নার কিক নিতে ‘নিরাপত্তা রক্ষী’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এমনিতেই উচ্ছৃঙ্খল এবং মাঠে মারামারির জন্য কুখ্যাতি আছে ফুটবল দল অলিম্পিক মার্সেইয়ের সমর্থকদের। আবার তাদের মাঠে খেলতে এসেছে পিএসজির মত শিরোপা প্রত্যাশী দল। যে ক্লাবে খেলেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার। ব্যস তাতেই মার্সেইয়ের উগ্র সমর্থকদের রোষানলে পড়ে গেলেন ব্রাজিলিয়ান তারকা।

সুযোগ পেলেই গ্যালারিতে থেকে ছুঁড়েছে উটকো জিনিসপত্র। যাতে ম্যাচের এক পর্যায়ে নিরাপত্তা রক্ষীদের আড়ালে থেকে কর্নার কিক নিতেও বাধ্য হয়েছেন নেইমার।

ফুটবল বিশ্বের দল বদলের বাজারে রীতিমত আগুন লাগিয়ে পিএসজিতে এসেছিলেন নেইমার। ফরাসি ক্লাবটিতে দারুণ খেলার পাশাপাশি বিতর্ককেও সঙ্গী করে  চলছেন  ব্রাজিলিয়ান তারকা। আর এ কারণেই মার্সেই সমর্থকদের প্রধান লক্ষ্যে পরিণত হতে বেশি দেরি হয়নি তার।

Banglabid

ফুটবল মাঠে কর্নার কিকের জন্য নিরাপত্তা রক্ষীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচে যতবার কর্নার কিক নিতে এসেছেন নেইমার, ততবারই গ্যালারি থেকে কিছু না কিছু ছুঁড়ে মেরেছে মার্সেই সমর্থকরা। শেষ পর্যন্ত নিরাপত্তা রক্ষীদের আড়াল থেকেই কর্নার কিক নিতে হয় তাকে।

বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়ে কাতালান সমর্থকদের এমন এক রোষানলেই পরেছিলেন লুইস ফিগো। এল ক্লাসিকোতে পর্তুগিজ সাবেক তারকার দিকে শূকরের মাথাও ছুঁড়ে মেরে ছিলেন কাতালান সমর্থকরা।

Reneta

মার্সেই সমর্থকদের ক্ষোভ থেকে এখনই যে নিস্তার পাবেন নেইমার এমনটাও বলা যাচ্ছে না। ৮৭ মিনিটে স্বাগতিক খেলোয়াড় লুকাস ওকামপোসকে ধাক্কা মেরে লাল কার্ড তো খেয়েছেনই, সঙ্গে ভবিষ্যতে মার্সেইয়ে খেলতে আসার পথটাও আরও জটিল করে তুললেন হালের সেনসেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সস্তার অপরাজিতা প্যাকেজে লাভ না লোকসান গুণবে টেলিটক?

পরবর্তী

সোহেল তাজের অভিযোগে কেন উপযুক্ত তদন্ত হবে না!

পরবর্তী
Man with passport and luggage at airport, Bangladesh news. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহেল তাজের অভিযোগে কেন উপযুক্ত তদন্ত হবে না!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসার প্রতিরোধ করে ফাঙ্গাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে খুলবে, জানাল সরকার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে একই পরিবারের চারজনের মৃত্যুর রহস্য ঘনীভূত, আটক ৩

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT