চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা সংক্রমণ রোধে কল-কারখানা বন্ধের কোন সিদ্ধান্ত নেই: শ্রম সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কল-কারখানা বন্ধের কোন সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কেএম আলী আজম।

সোমবার মন্ত্রণালয় সম্মেলনকক্ষে ‘মুজিববর্ষ-১০০’ নামে নতুন ক্যালেন্ডারের মোড়ক উম্মোচনকালে তিনি এ কথা বলেন।

শ্রম সচিব বলেন: গার্মেন্টস সেক্টরে করোনা ভাইরাসকে সামনে রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিভিন্ন সেক্টরের মালিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের অনুরোধ করেছি। তার মধ্যে কর্মীদের কারখানায় প্রবেশের আগেই হ্যান্ড স্যানিটাইজারর দিয়ে হাত ধুয়ে তাদের প্রবেশ করাচ্ছে, প্রত্যেক শ্রমিককে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, থার্মাল স্ক্যানার দিয়ে নিয়মিত শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।

‘‘তাপমাত্রা ১০০ এর বেশি হলে তাদের স্বতন্ত্রভাবে আলাদা করে ডাক্তারের পরামর্শ নেয়া, যদি করোনা পজিটিভ হয় সেক্ষেত্রে যেন হাপাতাল কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করার মতো পদক্ষেপ গুলো আমরা গ্রহণ করেছি।’’

ক্যালেন্ডার প্রসঙ্গে কেএম আলী আজম বলেন: এ ক্যালেন্ডার উদ্বোধন জাতির জন্য মাইলফলক।  জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের জীবনে ধ্রুবতারার মতো। তাকে স্মরণ করেই জাতি এ দেশকে এগিয়ে নিবে। নতুন এই ক্যালেন্ডারে দিন, মাসের নাম দেয়া হয়েছে স্বাধীনতা, শপথ, বেতারযুদ্ধ, যুদ্ধ, শোক, কৌশলযুদ্ধ, আকাশযুদ্ধ, জেলহত্যা, বিজয়, ফিরে আসা, নবযাত্রা এবং ভাষা।

ট্যাগ: করোনা ভাইরাসমুজিববর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেল শাকিব-বুবলীর নতুন ছবি

পরবর্তী

বুধবার থেকে পুঁজিবাজারে আসছে ব্যাংকের বিনিয়োগ

পরবর্তী

বুধবার থেকে পুঁজিবাজারে আসছে ব্যাংকের বিনিয়োগ

করোনা: টেলিকম কোম্পানিগুলোর কর্মীদের বাসায় থেকে কাজের নির্দেশনা

সর্বশেষ

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT