চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: টেলিকম কোম্পানিগুলোর কর্মীদের বাসায় থেকে কাজের নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ
A A

করোনা ভাইরাসে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভোগ্যপণ্য উৎপাদনকারী বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের পর দেশের টেলিকম অপারেটর গুলোর মধ্যে গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক তাদের কর্মীদের বাসায় থেকে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে। 

টেলিকম কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে: আমাদের কর্মী যারা সরাসরি গ্রাহক সেবার সাথে জড়িত নন তাদেরকে বাসা থেকে অফিস করার জন্য উৎসাহিত করছি। একই সাথে যারা সরাসরি গ্রাহক সেবা দিবেন তাদের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে উৎসাহিত করছি।

নির্দেশনা অনুযায়ী আজ থেকেই কাজ শুরু করেছে ইউনিলিভারের কর্মীরা। আর টেলিকম অপারেটরগুলোর কর্মীদের জন্য এ নির্দেশনা কার্যকর হবে আগামী ১৮ মার্চ থেকে।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিক্যাশন কর্মকর্তা মুহাম্মদ হাসান চ্যানেল আই অনলাইনকে জানান: করোনায় নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের কর্মী এবং ব্যবসায়িক পার্টনারদের নিরাপদ রাখতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাইডলাইন বিবেচনায় নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি।

‘‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমাদের এমপ্লয়ীদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে আমরা একটি পরিকল্পনা করেছি যেখানে আমাদের ৭ কোটি ৬৫ লাখ গ্রাহকের চলমান সেবা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার পাবে। আমরা মনে করি, এমন একটি সময়ে গ্রাহকদের পাশে থাকা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি।’’

দেশের আরেকট টেলিকম অপারেটর রবির পক্ষ থেকে জানানো হচ্ছে: বিশ্ব জুড়ে করোনার উদ্ভুত পরিস্থিতিতে বেশ আগ থেকেই বাসায় থেকে অফিস করার অভ্যেসটা কর্মীদের মধ্যে গড়ে তোলার কাজ শুরু করেছে রবি।

Reneta

রবি’র চিফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার শাহেদ আলম জানিয়েছেন: আমরা বেশ আগ থেকেই বাসায় বসে অফিসের কাজ করার অভ্যেস গড়ে তোলার কাজ করছি। করোনার সংক্রমণ হ্রাসে আমরা আমাদের কর্মীদের বাসায় থেকে যতোটা সম্ভব অফিসের কাজ সম্পন্ন করার জন্য উৎসাহিত করছি।

তিনি আরও বলেন: আমাদের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের জন্য অগ্রাধিকারের বিষয় এবং আমরা ইতিমধ্যে সঙ্কট পরিস্থিতি মোকাবেলায় এ পদক্ষেপ গ্রহণ করেছি। তবে, কাস্টমার কেয়ারের মতো জায়গা, যেখানে স্বশরীরে উপস্থিত আবশ্যক সেখানে আমাদের কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান জানিয়েছেন: যেখানে স্বশরীরে থাকা আবশ্যক নয়, সেখানে আমাদের কর্মীদের না গিয়ে বাসায় বসে অফিসের কাজ করার জন্য উৎসাহিত করছি। ১৮ মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিলিভারকরোনা ভাইরাসগ্রামীণফোনবাংলালিংকরবি
শেয়ারTweetPin

সর্বশেষ

আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তারা অশুভ ও উম্মাদ: ট্রাম্প

জুলাই ৮, ২০২৬

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT