চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেল শাকিব-বুবলীর নতুন ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২০
বিনোদন
A A
'ক্রিমিনাল' ছবির গানের দৃশ্যে শাকিব-বুবলী

'ক্রিমিনাল' ছবির গানের দৃশ্যে শাকিব-বুবলী

জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর নতুন ছবি ‘বিদ্রোহী’ কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু সোমবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে চলচ্চিত্রটির আনকাট সেন্সর পাওয়ার বিষয়টি জানান।

শাহীন সুমনের পরিচালনায় ২০১৮ সালে শুরু হয়ে ‘একটু প্রেম দরকার’ ছবির শুটিং, যা শেষ হয় গতবছর। শুটিংয়ের শেষ দিকে পরিচালক জানান, নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ক্রিমিনাল’।

তবে সেন্সর লাভ করেছে ‘বিদ্রোহী’ নামে। প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ছবি সেন্সর হয়েছে ‘বিদ্রোহী’ নামে এবং শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজক ও পরিচালকের নাম রয়েছে সেলিম খানের।

এদিকে প্রযোজক সেলিম খান বলেন, সোমবার বিকেলে ‘বিদ্রোহী’ আনকাট সেন্সর হওয়ার খবর পেয়েছি। চলতি সপ্তাহে আনকাট সেন্সর ছাড়পত্র হাতে পাব।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীতে ‘বিদ্রোহী’ উৎসর্গ করা হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মদিনে মঙ্গলবার (১৭ মার্চ) একটি চমক দেওয়া হবে। আর ‘বিদ্রোহী’ আসন্ন রোজার ঈদে মুক্তি দেয়া হবে।

‘বিদ্রোহী’ ছবিতে শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলা প্রমুখ।

Reneta

ছবির গানগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ, আকাশ সেন, শ্রী প্রিতম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানডনবিদ্রোহীবুবলীমিশা সওদাগরমৃদুলালিড বিনোদনশাকিব খানশিবা সানুসাদেক বাচ্চুসাবেরী আলমসেন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT