চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা নিয়ে যেসব ভুল পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস চীন থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। যে রোগের কোনো প্রতিষেধক এখনো পাওয়া যায়নি। আর এই সুযোগে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল কিছু পরামর্শ ভাইরাল হয়েছে। আতঙ্কিত মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে এসব পরামর্শ প্রচার করা হচ্ছে, যা অনেকটাই অপ্রয়োজনীয় নয়তো বিপজ্জনক।

লোকজন নিয়মিত সেসব পরামর্শ শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। করোনা ভাইরাস নিয়ে যেসব ভুল পরামর্শ দ্রুত বিস্তার ঘটেছে, তা কতটা বিজ্ঞানসম্মত তা যাচাই করতে বিজ্ঞানীদের মতামত নিয়ে প্রতিবেদন তৈরি করেছে বিবিসি।

রসুন
করোনা ভাইরাস সংক্রমণরোধে রসুন খাওয়ার পরামর্শ সম্বলিত বহু পোস্ট ফেসবুকে শেয়ার করতে দেখা যাচ্ছে। বলা হচ্ছে, করোনারোধে তা সহায়ক। কিন্তু এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভিন্ন কথা।

Banglabid

সংস্থাটি বলছে, স্বাস্থ্যকর খাদ্য হিসেবে রসুনে কিছু এন্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকতেই পারে। কিন্তু এটি খেলে যে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে, এমন কোনো প্রমাণ বিজ্ঞানীরা পাননি।

এন্টিমাইক্রোবিয়াল এমন একটি বিষয় যা অণুজীবকে হত্যা করে বা তাদের বৃদ্ধি বন্ধ করে। অনেক ক্ষেত্রে এ ধরনের প্রতিকারমূলক পরামর্শ ক্ষতিকারক নয়, যতোক্ষণ না তারা প্রমাণ ভিত্তিক চিকিৎসা পরামর্শ অনুসরণ করা থেকে বিরত রাখছে।

সম্প্রতি সাউথ চায়না মর্নিং এমন একজন নারীর গল্পের প্রতিবেদন প্রকাশ করেছে, যিনি করোনা ভাইরাস থেকে বাঁচতে দেড় কেজি কাঁচা রসুন খাওয়ার পর গুরুতরভাবে ফুলে যাওয়া গলার চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো। তার মানে রসুন যে কতোটা এই রোগ প্রতিরোধে কার্যকর তা বলা অনিশ্চিত।

Reneta

স্বাস্থ্য সংস্থা বলছে, সাধারণত আমরা জানি, ফলমূল এবং শাকসবজি খাওয়া এবং নিয়মিত পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো। তবে নির্দিষ্ট খাবারগুলি এই বিশেষ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে কিনা তার কোনো প্রমাণ নেই।

অলৌকিক সমাধান
ইউটিউবার জর্ডান সাথের, যার বিভিন্ন প্লাটফর্মে রয়েছে হাজার হাজার ফলোয়ার। তিনি দাবি করেছেন যে, এমএমএস নামে এমন একটি ‘অলৌকিক খনিজ পদার্থ’ রয়েছে, যা করোনা ভাইরাস নিশ্চিহ্ন করতে সহায়ক। যেটিতে ‘ক্লোরিন ডাই অক্সাইড’ নামের প্রতিষেধক রয়েছে।

সাথের এবং অন্যান্যরা করোনা ভাইরাস দেখা দেওয়ার আগেই এই খনিজ পদার্থটির প্রচার করেছিলেন। এরপর জানুয়ারিতে তিনি টুইট করে বলেন, ‘ক্লোরিন ডাই অক্সাইড’ বা ‘এমএমএস’ শুধুমাত্র করোনা ভাইরাসকেই নিশ্চিহ্ন করে না, এটি ক্যান্সার সেলকেও ধ্বংস করতে পারে।

কিন্তু আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডি) কর্তৃপক্ষ এই এমএমএস সেবনের বিষয়ে স্বাস্থ্য সতর্কতা দিয়েছে। অন্যান্য দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষও এই বিষয়ে সতর্কতা জারি করেছে।

এফডিএ জানায়, কোনো প্রকারের রোগের চিকিৎসার জন্য এটি কার্যকর কিনা তা কোনো গবেষণা দ্বারা প্রমাণিত নয়।

প্রতিষ্ঠানটি এই বিষয়ে সতর্ক করে বলছে, এগুলো সেবন করার কারণে মাথাব্যথা, শরীরে বমি বমি ভাব, ডায়রিয়া এবং মারাত্মক পানিশূন্যতা দেখা দিতে পারে।

ঘরে তৈরি জীবনাণূনাশক

হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক সংকট বিষয়ে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বহু পোস্ট ভাইরাল হচ্ছে। কেননা, ভাইরাসটির বিস্তাররোধের জন্য হাত ধোয়া একটি মূল উপায় হিসেবে দেখা হয়। ইতালিতে এই সংকট দেখা দেওয়ার সংবাদ প্রকাশের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে এই জেল তৈরির উপাদানের অসংখ্য বিজ্ঞাপন  প্রচারিত হয়। কিস্তু অভিযোগ আছে, এই উপাদানগুলো একটি দেশের জনপ্রিয় ব্র্যান্ডের প্রতারণায় জড়িত।  আর সেসব রেসিপি ছিল মূলত সেই সব জীবাণুনাশকের – যা ঘরের মেঝে বা টেবিলের উপরিভাগে ব্যবহার করতে হয়।

বিজ্ঞানীরা বলছেন, এটি ত্বকের জন্য উপযোগী নয়।

অ্যালকোহল যুক্ত হ্যান্ড জেলগুলোতে ৬০%-৭০% অ্যালকোহল থাকে তার সাথে থাকে এমোলিয়েন্ট নামে এক ধরণের পদার্থ যেটা ত্বককে নরম রাখে।

লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিনের অধ্যাপক স্যালি ব্লুমফিল্ড বিশ্বাস করেন না যে, ঘরে বসে উপযোগী জীবনাণুনাশক তৈরি করা সম্ভব।

পানযোগ্য রূপারজল
কলোইডিয়াল সিলভার মূলত এমন জল যেখানে রূপার ক্ষুদ্র কণিকা মেশানো থাকে।  মার্কিন টেলি-ইভানজেলিস্ট ধর্মপ্রচারক জিম বেকার এই জল ব্যবহারের পরামর্শ দিয়েছেন।  তার শোতে এক অতিথি দাবি করেন, এই জল ১২ ঘণ্টার মধ্যে করোনা ভাইরাসের কিছু প্রজাতি বিনাশ করতে সক্ষম। যা করোনা ভাইরাসের কাযকর চিকিৎসা হতে পারে এমন ধারণা ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হয়, বিশেষ করে ‘মেডিকেল স্বাধীনতা’ গোষ্ঠীগুলো, যারা মূল ধারার চিকিৎসা পরামর্শ নিয়ে গভীরভাবে সন্দিহান।

এই পক্ষের সমর্থকরা দাবি করছেন যে, এটি সর্বপ্রকারের চিকিৎসার জন্য উপযোগী জীবাণুনাশক এবং রোগ প্রতিরোধে প্রতিষেধক হিসেবে সহায়ক।

তবে মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের সুস্পষ্ট পরামর্শ রয়েছে এই বিষয়ে। তারা বলছে, কোনো ধরনের স্বাস্থ্যের জন্য এই জল  কার্যকর হওয়ার প্রমাণ নেই। আরও গুরুত্বপূর্ণ বিষয় এই যে, এটি কিডনির ক্ষতি, খিঁচুনি এবং লোকে জ্ঞান হারাতে পারে বা আরজিরিয়াসহ গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

তারা বলছেন যে, লোহা এবং জিংক যেমন মানব দেহের জন্য কার্যকরী রূপা তেমনটা নয়।

প্রতি ১৫ মিনিট পর পানি পান করা
একজন জাপানি ডাক্তারকে উদ্বৃত করে একটি পোস্ট ফেসবুকে বহুবার কপি ও শেয়ার করা হয়েছে। যেখানে মুখের মধ্যে লেগে থাকা করোনার জীবাণু মুখের মধ্যে ঢুকে পড়লেও প্রতি ১৫ মিনিট পর পর পানি পান করলে তা দেহ থেকে বেরিয়ে যায়।

আরবি ভাষায় এমন একটি পোষ্ট আড়াই লাখের বেশি শেয়ার হয়েছে। কিন্তু অধ্যাপক ব্লুমফিল্ড বলছেন, এটির পক্ষে কোনো প্রমাণ নেই। শ্বাস প্রশ্বাসের ফলে শ্বাসনালীর মাধ্যমে এই ভাইরাস বায়ুবাহিত হয়ে শরীরে প্রবেশ করে। কিছু কিছু বিষয় হয়তো আপনার মুখের মাধ্যমে যেতে পারে, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে পানি পান করার মাধ্যমে এই ভাইরাস প্রতিরোধ করা যাবে না। তবুও শরীরের পাণিশূন্যতারোধে নিয়মিত পানি পান করা সাধারণত যেকোনো ভালো চিকিৎসার পরামর্শ হয়ে থাকে।

তাপমাত্রা ও আইসক্রিম এড়িয়ে চলা
করোনা থেকে মুক্ত থাকতে বা করোনা বিনাশে গরম পানি পানের পরামর্শ থেকে শুরু করে গরম পানিতে স্নান করা বা হেয়ারড্রায়ার ব্যবহার করা সহ বৈচিত্রপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। ইউনিসেফকে উদ্বৃত করে বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ব্যাপক প্রচার পেয়েছে। যেখানে বলা হয়েছে, গরম পানি পান করা এবং সূর্যের সংস্পর্শে এসে করোনা ভাইরাসকে প্রতিরোধ করা যায় এবং আইসক্রিম এড়িয়ে চলা উচিত।

তবে শার্লোট গর্নিটজকা, যিনি করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য প্রচার বিষয়ে সতর্ক দেন, তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে একটি ভুল অনলাইন বার্তা ইউনিসেফ এর নামে ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে আইসক্রিম এবং অন্যান্য ঠাণ্ডা খাবার এড়িয়ে চললে রোগের সূত্রপাত রোধে সহায়তা করে। এটি অবশ্যই ও সম্পূর্ণ অসত্য তথ্য। ইউনিসেফ এধরনের কোনো তথ্য প্রচার করেনি। আমরা জানি যে, ফ্লু ভাইরাস গ্রীষ্মের সময় শরীরের বাইরে ভালোভাবে বাঁচে না। তবে উত্তাপ বা তাপ করোনা ভাইরাসকে কীভাবে প্রভাবিত করে সে বিষয়ে এখনো আমরা জানি না।

অধ্যাপক ব্লুমফিল্ডের মতে, দেহকে উত্তপ্ত করার চেষ্টা বা নিজেকে সূর্যের সামনে প্রকাশ করার চেষ্টা মাধ্যমে ভাইরাস প্রতিরোধের চেষ্টা সম্ভবত সম্পূর্ণ অকার্যকর চেষ্টা। ভাইরাসটি একবার শরীরে প্রবেশ করলে নাশ করার কোনো উপায় নেই- আপনার দেহ কেবল এর বিরুদ্ধে লড়াই করতে পারে।

দেহের বাইরে ভাইরাসটিকে মেরে ফেলতে হলে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, যেটা গোসলের পানি থেকে অনেক বেশি গরম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসচীনরসুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন সংক্রমণ ঠেকানোই এখন বড় চ্যালেঞ্জ

পরবর্তী

করোনায় মুজিববর্ষের অনুষ্ঠান ‘পুনর্বিন্যাস’

পরবর্তী
করোনা

করোনায় মুজিববর্ষের অনুষ্ঠান ‘পুনর্বিন্যাস’

মাস্কের দোকানে উপচে পড়া ভিড়, দাম বেড়েছে বহু গুণ

সর্বশেষ

‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আমরা ধারে কাছেও ছিলাম না’

আগস্ট ২১, ২০২৬

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT