চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ওয়ার্ডের ভেতরেই বিয়ের উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

নিজের বিয়ের অনুষ্ঠানেই অংশ নেওয়া হয়ে ওঠেনি তার। বিয়ের মাত্র একদিন আগে হাসপাতালে ভর্তি হন ১৯ বছর বয়সী ফাজিয়া। ভীষণ মন খারাপের দিনগুলোকে একটু রঙিন করে তুলতে হাসপাতালেই আয়োজন করা হলো বিয়ে অনুষ্ঠানের।

হবু বৌ জ্বর নিয়ে কেরালার হাসপাতালে ভর্তি হলে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পরে মাটনচেরি টাউন হলের সেই কোভিড সেন্টারে ঘটে এমন ঘটনা। বুধবার হাসপাতালে ভর্তি হন ফাজিয়া। তার পরের দিন নিয়াজের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিলো তার।

ফাজিয়া বলেন, বিয়ের জন্য পোশাক আশাক নিতেই বাড়ির বাইরে যাচ্ছিলাম আমি, তখনই জানতে পারলাম আমি করোনা পজিটিভ।

যেহেতু মুসলিম বিয়ের (নিকাহ) আয়োজনে বৌয়ের উপস্থিতি বাধ্যতামূলক নয়, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তার পরিবার যেভাবে সব আয়োজন করেছিলো সেভাবেই সবকিছু সম্পন্ন করার পরিকল্পনা করে।

ফাজিয়া যখন বিয়ের পোশাক পরে কোভিড সেন্টারের ভেতরেই বসেছিলেন তখন পাশেই এক মসজিদে তার বিয়ে পড়ানো হচ্ছিলো। হবু বৌয়ের বিশেষ এই দিনটিকে করোনা হাসপাতালের ভেতরেই বিশেষ করে তোলেন হাসপাতালের অন্যান্য বসবাসকারীরা। আয়োজন করেন সারপ্রাইজ পার্টির।

জুনিয়র হেলথ ইন্সপেক্টর সুধীর বলেন, কেউই জানতো না এদিন তার বিয়ে। যদিও তার উপস্থিতি বাধ্যতামূলক নয়, তারপরও তার মন ভালো করে দেওয়ার জন্য পার্টির আয়োজন করে তারা। এমন মুহূর্ত তো আর বারবার আসবে না। রোগটি নিয়ে সবার ভয় দূর করার জন্য কোভিড ওয়ার্ডে যে কোনো আনন্দ আয়োজনের অনুমতি দেওয়া হয়। সবাই সময়টা উপভোগও করেছে।

ভিডিওতে দেখা যায় ফাজিয়াকে মাঝখানে রেখে অন্যান্যরা নাচছেন, আর বিস্তৃত হাসি রয়েছে ফাজিয়ার মুখে। পরে খাবার বিতরণের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকেরালাবউ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত

পরবর্তী

করোনাভাইরাস: সুস্থতার হার বেড়ে ৭৫.৪৬

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: সুস্থতার হার বেড়ে ৭৫.৪৬

প্রধানমন্ত্রীর জন্মদিন: উত্তরায় হাবিব হাসানের দুঃস্থদের মাঝে রিকশা বিতরণ

সর্বশেষ

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬

ভর্তি ফি ছাড়াও দিতে হবে যেসব খাতে টাকা, একাদশের নতুন নীতিমালা

আগস্ট ২৫, ২০২৬

ঈদ-ই-মিলাদুন্নবী ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

আগস্ট ২৫, ২০২৬

নমিনেশন পেলেই জয়ী হওয়ার সংস্কৃতি আর থাকবে না: ইসি সানাউল্লাহ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT