চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্ত আয়ারল্যান্ড ক্রিকেট দলের পাঁচ সদস্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী এক মাসে যুক্তরাষ্ট্রে পাঁচ ম্যাচের সাদা বলের ক্রিকেট খেলার পর ক্যারিবিয়ানদের ডেরায় তিনটি ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে আইরিশরা। ব্যস্ত সূচির আগে আইরিশ ক্রিকেটকে বিড়ম্বনায় ফেলেছে করোনা। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন দলটির চার ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের একজন।

শুক্রবার বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, করোনা পজেটিভ আসায় যুক্তরাষ্ট্রে সফররত দলের সঙ্গে যেতে পারেননি ব্যারি ম্যাককার্থি ও জর্জ ডকরেল। যুক্তরাষ্ট্রে অবস্থিত হ্যারি টেক্টর ও গ্যারেথ ডেলানি যোগ দিতে পারেননি দলের সঙ্গে। করোনা আক্রান্তের ভুয়া খবরে নেই আইরিশদের সহকারী কোচ গ্যারি উইলসনও।

দলের অন্যতম চার খেলোয়াড়কে না পাওয়ায় জশ লিটলকে ডেকে পাঠিয়েছে আয়ারল্যান্ড। আইরিশ এ পেসার বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা জায়ান্টসের হয়ে খেলছেন।

দলে ডাক পেয়েছেন পেসার জশ লিটল।
Banglabid

 

ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, সিরিজ পূর্ববর্তী করোনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ হন ব্যারি ম্যাককার্থি ও জর্জ ডকরেল উভয়েই। শীগ্রই তারা আইশোলেশনে নির্ধারিত সময় কাটিয়ে ও পিসিআর টেস্টে নেগেটিভ হয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দেবেন।

হ্যারি টেক্টর ও গ্রেথ ডিলানি ইউএস ওপেন খেলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আছেন। সেখানে করোনা পজেটিভ আসায় ১০ দিনের বাধ্যতামূলক আইশোলেশনে আছেন। পিসিআর টেস্টে নেগেটিভ আসলে দলের সঙ্গে দুজনেই যোগ দিতে পারবেন। সহকারী কোচ উইলসন রোববার দলের সঙ্গে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবেন।

Reneta

দলের হাই পারফরম্যান্স ডিরেক্টর রিচার্ড হোল্ডওর্থ বলেছেন, ‘বেশ কজন খেলোয়াড়ের আয়ারল্যান্ড ছাড়তে বিলম্বিত হয়েছে। আমরা আশাবাদী, কয়েকদিনের মধ্যে তারা দলের সঙ্গে যুক্ত হবেন।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২২ ও ২৩ তারিখে হবে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। পরে ২৬, ২৮ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একদিনের তিনটি ম্যাচ। এর আগে, ২০ তারিখে ইউএস ইনভাইটেশনাল একাদশের সঙ্গে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে আইরিশরা। সিরিজের সব ম্যাচ দিবারাত্রির, অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়।

যুক্তরাষ্ট্র সফরের পরপরই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওয়ানা হবে আইরিশরা। সেখানে নতুন বছরের ৮ জানুয়ারি শুর হবে ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ জানুয়ারি। ১৬ জানুয়ারি সফরের একমাত্র টি-টুয়েন্টি খেলবে আইরিশরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডওয়েস্ট ইন্ডিজকোভিড-১৯টি-টুয়েন্টিফ্লোরিডাযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ২

পরবর্তী

দিল্লি যাবেন ক্যাটরিনা, সঙ্গী সালমান

পরবর্তী

দিল্লি যাবেন ক্যাটরিনা, সঙ্গী সালমান

ফাইজারের টিকা শিশু দেহে প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম নয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT