চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় সর্বাধিক ২৩১ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ সংক্রমণের ৪৯৮তম দিনে দেশে শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৫ জন।

এই সময়ে আট হাজার ৪৮৯ রোগী শনাক্ত হয়েছে। এর আগে ১২ জুলাই দেশে সর্বোচ্চ শনাক্ত ছিল ১৩ হাজার ৭৬৮ জন। গত ১১ জুলাই সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৪৫ হাজার ১২টি নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৩২১ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৫৩ লাখ ৬০ হাজার ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৪০ হাজার ৮৭টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৩৯৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় নয় হাজার ৩৩৫ জনসহ মোট নয় লাখ ৪১ হাজার ৩৪৩ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ২৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ২৩১ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১৩৬ জন পুরুষ ও ৯৫ জন নারী। তাদের মধ্যে ২১৩ জনের হাসপাতালে (সরকারিতে ১৬৭ জন, বেসরকারিতে ৪৬ জন) ও বাড়িতে ১৮ মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১৮ হাজার ১২৫। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬২ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ১৬ হাজার ১২৬ জন, যার শতকরা হার ৮৮ দশমিক ৯৭ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন এক হাজার ৫৪৭ জন, যার শতকরা হার আট দশমিক ৫৪ শতাংশ। বাসায় ৪৩২ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৩৮। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২০ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১২ হাজার ৫৫০ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৯ দশমিক ২৪ শতাংশ এবং পাঁচ হাজার ৫৭৫ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩০ দশমিক ৭৬ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮৭ জনের মধ্যে এগারো থেকে বিশ বয়সী একজন, একুশ থেকে ত্রিশ বয়সী ছয়জন, ত্রিশোর্ধ্ব নয়জন, চল্লিশোর্ধ্ব ৩৩ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৩ জন এবং ষাটোর্ধ্ব ৭৪ জন, সত্তরোর্ধ্ব ৪৪ জন, আশি উর্ধ্ব ১৭ এবং নব্বই উর্ধ্ব চারজন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে ১৭ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৯ কোটি ১৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪১ লাখ আট হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ কোটি ৪২ লাখের বেশি।

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তমৃতের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়ের তিন কমিটি

পরবর্তী

করোনার মধ্যেও কৃষিপণ্য রপ্তানি আয় একশ’ কোটি ডলারের মাইলফলকে

পরবর্তী
কৃষিপণ্য রপ্তানি আয়ের প্রবৃদ্ধি দেখাচ্ছে গ্রাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার মধ্যেও কৃষিপণ্য রপ্তানি আয় একশ’ কোটি ডলারের মাইলফলকে

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT