চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৫০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২২
বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭৭১তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায় নি। এর আগ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৬ জন।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫০ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ। আগের দিন সোমবার শনাক্ত হয়েছিল ৩৬ জন।

গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍ মঙ্গলবার ‍সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) পাঁচ হাজার ৫৪৫টি পরীক্ষায় ৫০ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০১ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯২ লাখ ২৭ হাজার ৪৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ আট হাজার ৯৫৭টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৪০০টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪১২ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৩৩১ জনসহ মোট ১৮ লাখ ৯১ হাজার ৫২৮ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫০ কোটি ৫২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ২৫ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৫ কোটি ৭১ লাখের বেশি।

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তমৃতের সংখ্যাশনাক্তের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যাটলির সঙ্গে শাহরুখের ছবির বাজেট ২০০ কোটি রুপি

পরবর্তী

‘ব্যর্থতার দায়ে’ চাকরিচ্যুত কলম্বিয়ার কোচ

পরবর্তী
কলম্বিয়ার ফুটবল কোচ তীব্রভাবে নির্দেশনা দিচ্ছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

'ব্যর্থতার দায়ে' চাকরিচ্যুত কলম্বিয়ার কোচ

ন্যায়বিচার সংক্রান্ত গেজেটের ছবি, গজেটের মাথা ও প্যাডেল দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা মামলায় অভিযোগ গঠনের আদেশ ১৮ মে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT