চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: শনাক্তের হার অনুযায়ী সচেতনতা কতোটা বাড়ছে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৪:৪৮ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাসে দিন দিন আক্রান্ত এবং মৃতের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এই অদৃশ্য ভাইরাসে আক্রান্তের সংখ্যা এপর্যন্ত ৩২ লাখের বেশি, আর মৃত্যু হয়েছে ২ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষের। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও দেশে নতুন ৫৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরও ৫ জন।

করোনাভাইরাসের সংক্রমণের এই গণনা বলে দিচ্ছে এখনও তার ভয়াল থাবা বিন্দুমাত্র শক্তি হারায়নি। বরং পূর্বের ক্ষিপ্রতা সহকারে ভাইরাসটি বিশ্ব চষে বেড়াচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী লকডাউনসহ নানা ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড চললেও দেশের বিভিন্ন জায়গায় কিছুটা শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশে করোনার আঘাত শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই এর বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে কয়েক দফায় এ ছুটি বাড়ানো হয়। সেটাও এখনও ৫ মে পর্যন্ত বহাল আছে। ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। তবে কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে রয়েছে। সাধারণ মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও। কিন্তু এরপরও সব জায়গায় পরিপূর্ণভাবে ঘরে থাকা নিশ্চিত হয়নি। এটা আসলে সচেতনতার অভাবেই হয়েছে।

Banglabid

করোনাভাইরাস প্রতিরোধে ঘরে থাকার জন্য সাধারণ ছুটি দেওয়া হলেও এর বিপরীত চিত্র আমরা দেখেছি। শারীরিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ হলেও বিষয়টিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এখনও অনেক প্রতিষ্ঠান খুলে দেওয়ায় চাকরিজীবীরা ঢাকামুখী হচ্ছেন। এতে আবারও সেই নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে যথাযথ পরিকল্পনা এবং পদক্ষেপের অভাব রয়েছে বলে আমরা মনে করি।

বিশ্বব্যাপী অনেক দেশই লকডাউন শিথিল করার কথা ভাবছে। এটা আসলে বাস্তবতাও। কিন্তু যথাযথ পরিকল্পনায় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সেই ক্ষতির চেয়েও ভয়াবহ পরিস্থিতির কথা ভুলে গেলে চলবে না। এজন্য যথার্থ পদক্ষেপ গ্রহণ করে করোনাভাইরাস প্রতিরোধে আরও কৌশলী ভূমিকা রাখতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কওমী মাদ্রাসাগুলোতে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান

পরবর্তী

চলতি মৌসুমে ধান-চাল-গম ক্রয়ের অনুমোদন

পরবর্তী

চলতি মৌসুমে ধান-চাল-গম ক্রয়ের অনুমোদন

‘লাল গেন্দা ফুল’-এর সেই রতন কাহারকে নিয়ে ডকুমেন্টারি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT