কওমী মাদ্রাসাগুলোতে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ভিক্ষ মোকাবেলায় চাষাবাদে মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছেন, তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের ৬ হাজার ৯শ ৫৯টি কওমী মাদ্রাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃস্পতিবার তিনি এ অনুদান দেন বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।
এছাড়া মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী বরিশাল জেলার ৭৮টি কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য সাত লাখ ৮৫ হাজার টাকা অনুদান বরাদ্দ করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকদের হাতে অনুদানের অনলাইন ট্রান্সফার হয়ে আসা টাকা তুলে দেওয়া হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





