চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাল গেন্দা ফুল’-এর সেই রতন কাহারকে নিয়ে ডকুমেন্টারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২০
বিনোদন
A A

সাম্প্রতিক আলোচিত নাম পশ্চিমবঙ্গের গীতিকবি ও লোক শিল্পী রতন কাহার। সাড়া জাগানো গান ‘লাল গেন্দা ফুল’-এর এই গীতিকার ও শিল্পীকে নিয়ে এবার তৈরি হতে যাচ্ছে ডকুমেন্টারি। নির্মাণ করছেন ‘দুধ পিঠের গাছ’ খ্যাত নির্মাতা উজ্জ্বল বসু।

শিল্পী রতন কাহারকে নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন রাঢ় বাংলার বিশিষ্ট লোক গবেষক, লেখক রাধামাধব মণ্ডল। তাঁর গবেষণার তথ্য সরবরাহের উপর ভিত্তি করেই নির্মিত হতে যাচ্ছে ডকুমেন্টারিটি।

প্রাথমিক ভাবে রতন কাহার ও তার পরিবারের কাছ থেকে অনুমতি পেয়েছেন গবেষক রাধামাধব মণ্ডল, চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে শিল্পী রতন কাহার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘রাধামাধববাবু আমাকে, আমার জীবনকে নিয়ে বহু কাগজে লিখেছেন স্ববিস্তার। আকাশবাণীর এই সময়ের কর্মকর্তা সিদ্ধার্থবাবুকেও চিনলাম তাঁর দৌলতে। তিনি বাংলাদেশের সংবাদ পত্রের পাতায়ও লিখেছেন। তাঁর লেখা বড় মিষ্টি! সে আমার উপর কাজ করবে শুনে আনন্দ পেয়েছি! পরিচালক উজ্জ্বল বসুকেও আমি তাঁর থেকেই চিনেছি। চিনেছি শ্যামবাবুকেও! তাঁরা আমার উপর তথ্যচিত্র করবে, এ আমার পরম সৌভাগ্য!’

 শুধু ‘বড়লোকের বিটি লো’ গানটিই নয়, তার লেখা বহু গান মানুষের মুখে মুখে। ‘কালো কি ছুঁলে কালো হয়/ওহে রাই তোমারে শুধাই’- রাঢ় বাংলার মাটি পথে, রাঙা ধূলোয় খঞ্জনি বাজিয়ে কীর্তন গাওয়া, এ-মাটির অতি প্রাচীন এক সংস্কৃতি। কার্তিকের শুরুর দিন থেকে সংক্রান্তি পর্যন্ত নগরের পথে পথে এগান আজও গাওয়া হয় বলে জানান রাধামাধব।

বাবার উপর তথ্যত্রি নির্মাণ নিয়ে রতন কাহারের ছেলে শিবনাথ বলেন, আমি শুনেই বাবাকে বলেছি। আমরা চাই রাধামাধব মণ্ডলরা আমার বাবার গোটা জীবন তুলে ধরুক। আমরা তাদের সঙ্গে আছি, প্রয়োজনে লক ডাউন উঠে গেলে তাঁরা আমাদের এখানে আসবেন বলেছেন। এলে আমরা বাবার সমস্ত তথ্য তাদের হাতে তুলে দেব।

Reneta

এ বিষয়ে জিজ্ঞেস করা হলে পরিচালক উজ্জ্বল বসু বলেন, লেখক রাধামাধব মণ্ডল আমাদেরই একজন। তাঁর মাধ্যমেই আমি ও শ্যামদা একদিন কথা বলেছি রতন বাবুর সঙ্গে। সে দিন তিনি একটু অসুস্থ ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরলে, আমরা কাজ শুরু করে দেব। বহু মানুষকে সঙ্গে লাগবে। আমাদের সঙ্গে বিশিষ্ট সাংবাদিক সৌরভ ঘোষও আছেন।

গবেষক রাধামাধব মণ্ডল ও পরিচালক উজ্জ্বল বসু জানান, এই তথ্য চিত্র নির্মাণে সঙ্গে রয়েছে শ্যামসখা নামের একটি সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকাশবাণীকলকাতাডকুমেন্টারিরতন কাহারলাল গেন্দা ফুললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT