চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মৃতদের মধ্যে ৭৯ শতাংশ পুরুষ, ২০ শতাংশ নারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনায় মোট মৃতের ৩ হাজার ৫৯১ জনের মধ্যে পুরুষ ২ হাজার ৮৪১ জন (৭৯ দশমিক ১১ শতাংশ) এবং নারী ৭৫০ জন (২০ দশমিক ৮৯ শতাংশ)।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বয়সভিত্তিক বিশ্লেষণে নতুন করোনায় মৃতের ৩৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন, ষাটোর্ধ্ব ২২ জন রয়েছেন।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃতের ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ২, সিলেটে ৪, রংপুরে ২, খুলনায় একজন, রাজশাহীতে ৪, বরিশালে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে বেশি ১৮ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ২ জন, ময়মনসিংহে ২ জন।

বয়সের হিসাবে এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছেন ১৯ জন; যা শূন্য দশমিক ৫৩ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৪ জন; যা শূন্য দশমিক ৯৫ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯১ জন; যা দুই দশমিক ৫৩ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২৯ জন; যা ছয় দশমিক ৩৮ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৯১ জন; যা ১৩ দশমিক ৬৭ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক হাজার ১৪ জন; যা ২৮ দশমিক ২৪ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন এক হাজার ৭১৩ জন; যা ৪৭ দশমিক ৭০ শতাংশ।

এ পর্যন্ত বিভাগ ভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে মারা গেছেন এক হাজার ৭১৮ জন; যা ৪৭ দশমিক ৮৪ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ৮২৭ জন; যা ২৩ দশমিক শূন্য তিন শতাংশ। রাজশাহী বিভাগে ২৩৩ জন; যা ছয় দশমিক ৪৯ শতাংশ। খুলনা বিভাগে ২৭৯ জন; যা সাত দশমিক ৭৭ শতাংশ। বরিশাল বিভাগে ১৩৯ জন; যা তিন দশমিক ৮৭ শতাংশ। সিলেট বিভাগে ১৭০ জন; যা চার দশমিক ৭৩ শতাংশ। রংপুর বিভাগে ১৪৫ জন; যা চার দশমিক শূন্য চার শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৮০ জন; যা দুই দশমিক ২৩ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন করে সুস্থতার সংখ্যা বিভাগ ভিত্তিতে, ঢাকা বিভাগে ৬৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন, রংপুর বিভাগে ১৪০ জন, খুলনা বিভাগে ১৬৯ জন, বরিশাল বিভাগে ৬৪ জন, রাজশাহী বিভাগে ২৯১ জন, সিলেট বিভাগে ৩৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৪২ জন।

এছাড়াও নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এক হাজার ৭৯৮ জন, ছাড়া পেয়েছেন এক হাজার ৯৩৫ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন চার লাখ ৩৬ হাজার ৭৭৯ জন এবং ছাড়া পেয়েছেন তিন লাখ ৮৯ হাজার ১৭৩ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ৬০৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭৩৯ জন, ছাড়া পেয়েছেন ৬৮৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৯ জন এবং ছাড়া পেয়েছেন ৪০ হাজার ৯৯৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৭৬৩ জন।

ট্যাগ: করোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন নতুন মুখ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে অজিরা

পরবর্তী

রিমান্ড শেষে কারাগারে পাপিয়া ও তার স্বামী

পরবর্তী

রিমান্ড শেষে কারাগারে পাপিয়া ও তার স্বামী

‘অর্ধেক ফুসফুসের’ ব্রডকে মাঠেই নিতে হল ইনহেলার

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT