চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ভারতে প্রাণ হারিয়েছে ১ লাখ ৫৯ হাজারের বেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪০ হাজার ৯৫০ জন আর প্রাণ হারিয়েছে ১৮৯ জন। দেশটিতে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ১৫ লাখের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৫৯ হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে একদিনে আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল। একদিনে দেশটিতে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৪০০ জন আর প্রাণ হারিয়েছে ২ হাজার ৭৩০ জন। সেখানে এ পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজারের বেশি আর প্রাণ হারিয়েছে ২ লাখ ৯০ হাজারের বেশি।

তবে মোট আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। একদিনে ৬৫ হাজার ৯৮১ জন আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত ৩ কোটি ৪ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে।  আর একদিনে ১ হাজার ২৬৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৪ হাজার জনে।

Banglabid

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বর্তমানে সারাবিশ্বে ১২ কোটি ২৮ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ২৭ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৯ কোটি ৯০ লাখের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভারতসংক্রমণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভুলতে বসা ব্যাটিংয়ে ১৩১ রানেই শেষ তামিম-মুশফিকরা

পরবর্তী

সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

পরবর্তী
গ্রেপ্তার

সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

১৪ বছর আগের স্মৃতি মনে করাল বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT