চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

এ কে এম মহিম এ কে এম মহিম
৯:২৬ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০২১
- সেমি লিড, জনপদ, সুনামগঞ্জ
A A
গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) সিলেট।

শুক্রবার দিবাগত রাত দেড়টায় আত্মগোপনে থাকা স্বাধীন মেম্বারকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান।

গত বুধবার ফেসবুকে ‘আপত্তিকর’ স্ট্যাটাসের জেরে বুধবার জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যবিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হকের সমর্থকরা নোয়াগাঁও গ্রামে হিন্দুদের ঘর, বাড়ি এবং মন্দিরে হামলা, লুটপাট ও ভাংচুর করে।

জেলা প্রশাসন জানিয়েছে, গ্রামের ৮৮টি বাড়ি এবং ৫টি মন্দির ভাংচুর ও লুটপাট চালানো হয়। তবে স্থানীয়রা বলছেন, কয়েকশত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলাটি করেন।

Reneta

মামলায় প্রধান আসামি করা হয়েছে দিরাইয়ের তাড়ল ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে। তিনি ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লা উপজেলার পার্শ্ববর্তী দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নাচনি গ্রামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাল্লাসুনামগঞ্জহিন্দু ধর্মাবলম্বীহিন্দু সম্প্রদায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ভারতে প্রাণ হারিয়েছে ১ লাখ ৫৯ হাজারের বেশি

পরবর্তী

১৪ বছর আগের স্মৃতি মনে করাল বাংলাদেশ

পরবর্তী

১৪ বছর আগের স্মৃতি মনে করাল বাংলাদেশ

মেহেদীর প্রশংসায় তামিম

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT