চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দেড় মিলিয়ন প্রবাসী শ্রমিককে কুয়েত ছাড়তে হতে পারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ১১, জুলাই ২০২০
আন্তর্জাতিক
A A

চলতি বছরের শেষের দিকে প্রায় দেড় মিলিয়ন প্রবাসী শ্রমিককে কুয়েত ছাড়তে হতে পারে।করোনাভাইরাসের কারণে কুয়েতের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নতুন নীতিমালা পাস হলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, বিশ্ব মহামারী করোনাভাইরাস সংকটের কারণে গত ১০০ দিনের মাথায় কাজ হারিয়ে কুয়েত ত্যাগ করেছেন ১ লাখ ৫৮ হাজার প্রবাসী শ্রমিক।

প্রতিবেদনে আরও বলা হয়, অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে কুয়েতের কোম্পানিগুলো তাদের ব্যয় সংরক্ষণ নীতি গ্রহণ করতে যাচ্ছে এবং দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার নীতিমালা নিচ্ছে।

কুয়েত সরকার দেশ থেকে অভিবাসী শ্রমিকদের সংখ্যা হ্রাস করে আনতে একটি আইন প্রণয়ন করেছে। খসড়া এই আইন পাস হলে বছর শেষান্তে প্রায় দেড় মিলিয়ন প্রবাসী শ্রমিককে কুয়েত ছাড়তে হবে। আর তার মধ্যে প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এতে করে মিশরীয় এবং ভারতীয় প্রবাসী শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ বলেছেন, কুয়েতের নতুন আইন অনুসারে প্রতি বছর সংস্থাগুলো কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রবাসী শ্রমিকদের সংখ্যা সীমিত করে আনবে এবং তাদের দক্ষতার ওপর ভিত্তি করে নিয়োগ দেওয়া হবে।

Reneta

মূলত নভেম্বরের নির্বাচনের আগে কুয়েত সংসদ আইনটি পাস করার লক্ষ্য নিয়েছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, কুয়েতে মোট জনসংখ্যা ৪৩ লাখ। এরমধ্যে ৩০ লাখ অভিবাসী। শতাংশের হিসেবে যা প্রায় ৭০ শতাংশ। কুয়েতি সরকার এই প্রবাসীর সংখ্যা  ৩০ শতাংশে নামিয়ে আনতে চায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসপ্রবাসী শ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬

বোরো ধান পানিতে তলিয়ে গিয়ে চরম ক্ষতির মুখে মাদারিপুরের কৃষক

মে ২২, ২০২৬

জামাল-হামজাদের কোচ হচ্ছেন থমাস ডুলি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT