চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: এই মৃত্যুর মিছিল কোথায় গিয়ে থামবে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩২ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দেখতে দেখতে তিন অংকের ঘর ছুঁয়েছে। ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত শনাক্তের খবরের পরে ১৯ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে দেশে। এরপর একমাসের মাথায় সেই মৃত্যু সংখ্যা গিয়ে দাঁড়ালো ১০১ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১০ জন মারা গেছেন। এই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৯২ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৪৮ জনে। একইসঙ্গে নতুন করে ১০ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।

এ পরিস্থিতি বিশ্বের সাথে তুলনা করলে আক্রান্ত ও মৃতের সংখ্যা দেশে অনেক কম। তারপরেও ঘনবসতিপূর্ণ এই দেশের জন্য করোনার মতো মারাত্মক ছোঁয়াচে রোগ একটি বড় সমস্যা। সবদিক বিবেচনা করে বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগের।

Banglabid

করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে জরুরি ছুটিসহ লকডাউনের ব্যবস্থা করেছে সরকার। কিন্তু তাতে কী! দেশের অনেক মানুষ যেন উল্টো স্রোতে ভাসতে বেশি পছন্দ করেন, দুয়েকদিন ঘরে থাকলেও কোনো না কোনো উসিলায় বের হয়ে আসছেন। করোনার স্রোত যে আমাদের মৃত্যুর ঠিকানায় নিয়ে যাচ্ছে ধীরে ধীরে তা বুঝতে পারছে না অনেকেই।

ইটালি ও মার্কিন যুক্তরাষ্ট্রের চিত্র দেখলে আমরা এমনটাই দেখতে পাচ্ছি। তারাও প্রথম দিকে করোনাকে খুব একটা পাত্তা দেয়নি, হয়তো ধরেই নিয়েছিল তাদের কিছু হবে না। সেজন্য আক্রান্ত ও মৃতের সংখ্যা মারাত্মক হারে বাড়তে বাড়তে ভয়াবহ অবস্থায় চলে গেছে।

সংক্রামক মহামারীর ইতিহাস বলে, দূরত্ব বজায় রেখেই শুধুমাত্র দ্রুতগতিতে সংক্রমণ রোধ করা যায়। সে হিসেবে আমাদের এখনও সময় আছে বলে আমরা মনে করি। হোম কোয়ারেন্টাইন, আইসোলেশনের পাশাপাশি মনকে লাগাম দিয়ে আরেকটু সময় সবাইকে ঘরে থাকার কষ্ট করলেই মিলতে পারে করোনাভাইরাসের এই প্রকোপ থেকে, বন্ধ হতে পারে মৃত্যুর মিছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: এডিবি’র কাছে বড় ধরনের সহায়তা চায় বাংলাদেশ

পরবর্তী

চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সাক্ষাৎকার

পরবর্তী

চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সাক্ষাৎকার

দুই সম্পাদকের বিরুদ্ধে মামলায় ল' রিপোর্টার্স ফোরামের নিন্দা

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT